Author: অধিকার ডিজিটাল ডেস্ক
শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, জলবায়ু সহনশীলতা, যুব উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো)-এর সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ইউনেস্কোর ধারাবাহিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি এবং…
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, ওয়ারী বিভাগে ৮৩ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১৩৩ জন, গুলশান বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৪ জন, গোয়েন্দা (ডিবি) বিভাগে ৮…
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার কিউশু দ্বীপের কুমামোতো প্রদেশে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পে কুমামোতোসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহু বাড়িঘর, বিদ্যুৎ লাইন ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকারী দল এখনও অভিযান চালিয়ে যাচ্ছে। ভূমিকম্পের পর কাশিমা এলাকার একটি শপিংমলের দ্বিতীয় তলার একটি অংশ ধসে পড়ে। প্রায় এক ঘণ্টা পর সেখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি গ্যাস…
বাংলাদেশের বাজারে প্রচলিত সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিক (অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা) শনাক্ত হয়েছে বলে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের একদল গবেষকের সাম্প্রতিক গবেষণায় এই তথ্য প্রকাশ করা হয়েছে। গবেষণায় পরীক্ষা করা ৪১টি নমুনার প্রতিটিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য সম্ভাব্য ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। ‘মাইক্রোপ্লাস্টিকস কনটামিনেশন অব মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস ইন বাংলাদেশ: ক্যারেক্টারাইজেশন, ডায়েটারি এক্সপোজার অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট’ শীর্ষক গবেষণাটি পরিচালনা করেন যবিপ্রবির গবেষক সানাউল্লাহ মাজুমদারের নেতৃত্বাধীন একটি গবেষক দল। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০২৩–২৪ অর্থবছরের গবেষণা অনুদানের আওতায় গবেষণাটি সম্পন্ন হয়। গবেষকদের দাবি, বাংলাদেশের…
দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতার ফল হিসেবেই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার ভাষ্য, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা জুলাইয়ের প্রতিরোধ ও আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী দাবি করেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের দাবিতে আন্দোলন করে এসেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত আন্দোলনের ধারাবাহিকতায় দেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।…
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘নগদ’ বিক্রি নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণকে সরকারি ডিজিটাল আর্থিক সেবার প্রতি আস্থা রাখার আহ্বান জানান। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন এবং ২০২৫-২৬ অর্থবছরে সংগৃহীত রাজস্ব থেকে মুনাফার অংশ হিসেবে নগদের ১৮ কোটি ৫৭ লাখ টাকার চেক ডাক অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে এবং জনসেবামুখী আর্থিক ব্যবস্থা শক্তিশালী করতে নগদ সরকারি ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ,…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত রাজনৈতিক জোটে ভাঙনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি খেলাফত মজলিস জোট ছাড়ার ঘোষণা দেওয়ার পর এবার জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের রাজনৈতিক অবস্থান পুনর্মূল্যায়নের প্রক্রিয়া শুরু করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সূত্রগুলো বলছে, এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ে বর্তমান জোটে থাকার রাজনৈতিক লাভ-ক্ষতি নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে কওমি ঘরানার ইসলামপন্থী দলগুলোর সঙ্গে নতুন রাজনৈতিক সমঝোতা এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিকল্প জোট গঠনের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। দলটির নেতারা মনে করছেন, দীর্ঘমেয়াদে একটি বৃহৎ জাতীয় রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা পাওয়াই এনসিপির লক্ষ্য। তাদের মতে, জামায়াত নেতৃত্বাধীন জোটে থাকলে…
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফরিদপুরের সালথা উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের কথিত ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট ইউপি সদস্যকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওতে থাকা ব্যক্তির নাম আক্কাচ মাতুব্বর। তিনি সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং গৌড়দিয়া গ্রামের বাসিন্দা। ভাইরাল হওয়া ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি বদ্ধ ঘরের খাটের ওপর খালি গায়ে বসে সরঞ্জাম ব্যবহার করে আগুন জ্বালিয়ে তিনি কথিত ইয়াবা সেবন করছেন। এ…
বাংলাদেশের কৃষি ও খাদ্য ব্যবস্থার রূপান্তরে যাঁরা নীরবে কিন্তু গভীর প্রভাব রেখে চলেছেন, মোঃ মজিবুল হক তাঁদের অন্যতম। তিনি কেবল একজন দক্ষ কৃষিবিজ্ঞানী নন, বরং একজন দূরদর্শী নীতি-ভাবুক, সাপ্লাই চেইন বিশেষজ্ঞ, জলবায়ু-সহনশীল কৃষি অনুশীলনের পথপ্রদর্শক এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এক নিবেদিত কর্মী। বর্তমানে তিনি সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া-এর প্রোগ্রাম লিড এবং সাপ্লাই চেইন ও প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি বাংলাদেশের কৃষি ভ্যালু চেইন, বাজার ব্যবস্থা ও জলবায়ু অভিযোজনমূলক উন্নয়নে একটি শক্ত ভিত্তি নির্মাণে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন বিশেষত কৃষি নীতি প্রণয়ন, লক্ষ লক্ষ কৃষকের ক্ষমতায়ন এবং জলবায়ু সহনশীল-স্মার্ট কৃষি পদ্ধতির প্রসারে গুরুত্বপূর্ণ…
সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের আয়োজনে যারা আগামীদিনে আইনজীবী হিসেবে ক্যারিয়ার গড়তে চায়, এইসব শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সমালোচনামূলক চিন্তা এবং যোগাযোগ দক্ষতা প্রদর্শনের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে সম্পন্ন হয়েছে ‘পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ২০২৬’। শিক্ষার্থীদের বক্তব্যের অঙ্গভঙ্গি, বিষয় স্পষ্টতা ও ভাষাগত দক্ষতা বাড়ানোই হলো এই প্রতিযোগিতা আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল এবং পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো.…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
