Author: অধিকার ডিজিটাল ডেস্ক
সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলা জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার গৌরবময় ১২ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৫ জুলাই রাজধানীর সেগুনবাগিচাস্থ কচিকাঁচা মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোখতার হোসেন গাজী এবং প্রকৌশলী মো. হানিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দিন প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম সাদ্দাম। এতে…
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড, অনিয়ম ও অসদাচরণের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সংগঠনের পদ ব্যবহার করে ব্যক্তিগত প্রভাব বিস্তার, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিক সুবিধা নেওয়ার মতো একাধিক অভিযোগ প্রকাশ্যে এলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। পূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৩ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রসংগঠনের প্রচারণামূলক অনুষ্ঠানের চেয়ার, ক্যাবল ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনায় বাঁধন বিশ্বাস স্পর্শের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে ২৯ মার্চ জিয়া হলের…
ইরাকের সাতটি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ জন যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির শিয়া-প্রধান পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)। বুধবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। পিএমএফ এক বিবৃতিতে জানায়, নিহত ও আহতের এ সংখ্যা প্রাথমিক হিসাব। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংগঠনটির দাবি, বাগদাদ, ওয়াসিত, নিনভে, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশে পিএমএফের বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। হামলায় বিভিন্ন ভবন, সামরিক যানবাহন এবং সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে…
হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, উভয় কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি ঘটতে পারে। এ কারণে দুই পক্ষের মধ্যে…
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন এবং এর সংখ্যালঘু মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে এই উদ্যোগকে ‘ফুটবলের আত্মা বিক্রির চেষ্টা’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তাদের দাবি, ফুটবল কোনো বিক্রয়যোগ্য সম্পদ নয় এবং এটি বিক্রির অধিকার ফিফার নেই। বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফিফার পরিকল্পনা অনুযায়ী, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে, যা সংস্থাটির বাণিজ্যিক ও ইভেন্ট কার্যক্রম পরিচালনা করবে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ ফিফার কাছেই থাকবে, তবে প্রায় ৪.২…
জাপানের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে পৌঁছেছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে জানিয়েছে দেশটির সরকার। উদ্ধার অভিযান জোরদার করতে প্রায় ৩ হাজার ৬০০ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় ৩৬ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কুমামোতো প্রিফেকচারে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) স্থানীয় সময় সকালে এ তথ্য নিশ্চিত করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। প্রধানমন্ত্রী জানান, নিহতদের মধ্যে কয়েকটি মৃত্যু সরাসরি ভূমিকম্প ও পরবর্তী আফটারশকের কারণে হয়েছে কি না, তা এখনও তদন্তাধীন। তিনি নিহতদের…
রাজধানী ঢাকায় আজ (বুধবার) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের বেশিরভাগ সময় আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের…
বাল্যবিবাহ, মাদক ও মোবাইল আসক্তির বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে ফরিদপুরের পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. মজহারুল ইসলাম। মঙ্গলবার (২৮ জুলাই) সদর উপজেলার ভাঙ্গি ডাঙ্গী গ্রামের মোতালেব হোসেন উচ্চ বিদ্যালয় এবং মাজেদা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামসহ স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক, বাল্যবিবাহ ও মোবাইল আসক্তির বিরুদ্ধে সচেতন থেকে নিজেদের পাশাপাশি পরিবার…
আজ ২৯ জুলাই বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতীয় লিপস্টিক দিবস (ন্যাশনাল লিপস্টিক ডে)। এটি সরকারি ছুটির দিন না হলেও সৌন্দর্যচর্চাপ্রেমী, প্রসাধনী ব্র্যান্ড এবং সাজগোজে আগ্রহীদের কাছে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। বিভিন্ন দেশে নতুন রঙের লিপস্টিক উন্মোচন, বিশেষ মূল্যছাড়, প্রচারণা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। লিপস্টিক শুধু একটি প্রসাধনী নয়; এটি আত্মপ্রকাশ, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের প্রতীক হিসেবেও বিবেচিত। প্রতিদিন বিশ্বের কোটি কোটি মানুষ দৈনন্দিন সাজের অংশ হিসেবে কিংবা নিজস্ব স্টাইল প্রকাশের মাধ্যম হিসেবে লিপস্টিক ব্যবহার করেন। লিপস্টিকের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরোনো। ইতিহাসবিদদের মতে, প্রাচীন মেসোপটেমিয়ার নারীরা মূল্যবান পাথরের গুঁড়ো দিয়ে ঠোঁট রাঙাতেন। পরবর্তীতে প্রাচীন মিসরে…
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চলন্ত একটি ব্যক্তিগত গাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিজয় টিভির চট্টগ্রামের সাবেক ব্যুরো প্রধান এবং বর্তমানে দৈনিক প্রিয় সময়-এর প্রকাশক ও সম্পাদক এস. এম. শহীদুল্লাহ রনি (৪৬)। পুলিশ জানিয়েছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত হামলা কি না এবং এর পেছনে পূর্বশত্রুতার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী উপজেলার ইছাপুর চারাবটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, এস. এম. শহীদুল্লাহ রনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
