Author: অধিকার ডিজিটাল ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) এবং গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে কটূক্তির অভিযোগ তুলে তিনি বলেন, এমন আচরণের পরও স্থানীয় জনগণ এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করছে না—এটিই তাদের সৌভাগ্য। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব মন্তব্য করেন। পোস্টে তিনি দাবি করেন, এনসিপির নেতারা ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে সংশ্লিষ্ট এলাকার বিএনপির সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের উদ্দেশে আপত্তিকর ভাষায় বক্তব্য দিচ্ছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাদের বক্তব্যে আওয়ামী লীগের বিচার দাবির বিষয়টি অনুপস্থিত থাকলেও…

Read More

চট্টগ্রাম নগরের বন্দর থানার টোল রোডের গলাচিপা এলাকায় সাত বছরের শিশু মো. মাহফুজ হত্যা মামলায় তার খালু আল আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অপরাধের আলামত গোপন ও লাশ সরিয়ে ফেলার দায়ে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. শহীদুল ইসলাম। আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আল আমিন কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা পুতিহারা গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে এবং পেশায় একজন…

Read More

ফরিদপুরে কাঁচামাল ব্যবসায়ী ফয়সাল হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ফরিদপুরের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদি উজ্জামান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শহরের পশ্চিম খাবাসপুর এলাকার আইয়ুব সর্দারের দুই ছেলে চান সর্দার ও তারা সর্দার এবং বাবুল আকন্দ। রায় ঘোষণার সময় বাবুল আকন্দ আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি চান সর্দার ও তারা সর্দার পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনের পাশে কাঁচামাল ব্যবসায়ী ফয়সালকে পূর্বপরিকল্পিতভাবে…

Read More

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫১২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন, খুলনা বিভাগে ৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট…

Read More

পাঁচ দফা দাবিতে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন যৌক্তিক দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য নির্ধারিত পার্কিং সুবিধা নিশ্চিত করা, হাইকোর্টের রায়…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুসারীর সংখ্যায় দেশের সব তারকাকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন এ তালিকার শীর্ষে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে বর্তমানে দেশের সর্বাধিক ফেসবুক অনুসারীর মালিক তিনি। সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যালোচনায় দেখা যায়, পরীমনির অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে বর্তমানে দুই তারকার মধ্যে অনুসারীর ব্যবধান প্রায় ১০ লাখ। গত বছর পর্যন্ত পরীমনি ও সাকিবের অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। একপর্যায়ে সাকিব আবার এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী…

Read More

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ২৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। এছাড়া পূর্ববর্তী হামলায় আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মন্ত্রণালয় আরও জানায়, গত অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। তাদের দাবি, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ২০৭ জন নিহত এবং ৩ হাজার ৯১৪ জন আহত হয়েছেন।…

Read More

একসময় গ্রামবাংলার মেঠোপথ, বাড়ির আঙিনা, খেতের আইল ও বনজঙ্গলে সহজেই দেখা মিলত দেশীয় ফল ডেউয়া গাছের। গ্রীষ্মের শুরুতে হলুদ রঙের টক-মিষ্টি সুবাস ছড়িয়ে পড়া এই ফল ছিল শিশু-কিশোরদের অন্যতম প্রিয় আকর্ষণ। তবে সময়ের পরিবর্তন, বনভূমি ধ্বংস, নগরায়ণ এবং পরিবেশগত বিপর্যয়ের কারণে একসময়কার পরিচিত এই ফল এখন বিলুপ্তির পথে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর এলাকায় গিয়ে দেখা যায়, একটি পুরোনো টিনের চালাঘরের ওপর ছড়িয়ে রয়েছে একটি পুরোনো ডেউয়া গাছ। বড় বড় পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে ডেউয়া ফল। কচি কাঁঠালের মতো দেখতে গুচ্ছবদ্ধ ফলের কিছু এখনও কাঁচা, আবার কিছু পেকে হলুদ হয়ে মাটিতে ঝরে পড়েছে। স্থানীয়দের…

Read More

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার আটিপাড়া এলাকার আব্দুল হাই খন্দকারের ছেলে হযরত আলী খন্দকার (৪২), একই এলাকার মালেক খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৬) এবং নড়িয়া উপজেলার আচুড়া এলাকার মৃত আলমগীর বেপারীর ছেলে রাব্বি (২৮)। ভুক্তভোগী নারীর অভিযোগ, সোমবার সন্ধ্যায় তার স্বামীকে মাদক ব্যবসায়ী ধরার কথা বলে অভিযুক্তরা ডেকে নিয়ে যান। পরে তাকে অপহরণ করে আচুড়া এলাকার আজিজ ঢালীর বাগানে নিয়ে হাত-পা বেঁধে রাখা…

Read More

জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই দেশটির আবহাওয়া সংস্থা সম্ভাব্য সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে। ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো এবং সম্ভাব্য পরাঘাত (আফটারশক) ও সুনামির ঝুঁকি বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। ঘটনার পর জরুরি সেবা সংস্থা, স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রস্তুত রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য ধীরে ধীরে প্রকাশ করা হবে বলে…

Read More