Author: অধিকার ডিজিটাল ডেস্ক
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামে একটি হত্যা মামলার পর গ্রেপ্তার আতঙ্কে অনেক পুরুষ সদস্য এলাকা ছেড়ে যাওয়ার সুযোগে প্রভাবশালীদের বিরুদ্ধে ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে নিজেদের জমির পাট কাটতে বাধা, ইতালিপ্রবাসীর স্ত্রীকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী। সোমবার (২৮ জুলাই) কুমারকান্দা গ্রামের বাসিন্দা তানিয়া বেগম সালথা থানায় পাঁচজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সংঘটিত একটি হত্যা মামলার পর গ্রেপ্তার এড়াতে গ্রামের অনেক পুরুষ সদস্য আত্মগোপনে রয়েছেন। তানিয়া বেগমের স্বামী ইতালিপ্রবাসী হওয়ায় তিনি সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছেন।…
ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন এক নারী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ওই নারী ফুলসূতী বাজার এলাকায় অবস্থান করছিলেন। সোমবার বিকেলে প্রসব বেদনা শুরু হলে স্থানীয়দের সহযোগিতায় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে স্থানীয়রা দ্রুত মা ও নবজাতককে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ জানান, বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন এবং হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী…
সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দের সম্পূর্ণ অর্থ ব্যয়ের প্রচলিত প্রবণতার বিপরীতে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলার দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন করে সব ব্যয় মিটিয়েও উদ্বৃত্ত ১ কোটি ৮০ হাজার ৫৩৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের নজির স্থাপন করেছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান এবং সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ শাওন। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির আওতায় ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের ভাঙ্গা ও সদরপুর উপজেলায় চারটি খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হয়। প্রায় তিন মাসব্যাপী এ প্রকল্পে…
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের ঘুষ গ্রহণের অভিযোগে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে একজন সেবাগ্রহীতার কাছ থেকে টাকা গ্রহণ, তা গুনে দেখা এবং কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিতে দেখা ও শোনা যায়। সোমবার (২৭ জুলাই) দুপুর থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, সরোয়ার হোসেন তার ব্যক্তিগত কক্ষে বসে একজনের কাছ থেকে টাকা গ্রহণ করেন এবং সেটি গুনে দেখেন। এরপর তিনি সেবাগ্রহীতাকে উদ্দেশ করে বলেন, ‘এক মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে’, যা ঘুষ গ্রহণের অভিযোগকে আরও জোরালো করেছে বলে সামাজিক…
ফরিদপুরের চরভদ্রাসনে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন করে দেওয়ার প্রায় তিন মাস পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি সুজন মুন্সি (৩০)। দীর্ঘ চিকিৎসার পরও তিনি হুইলচেয়ারের ওপর নির্ভরশীল। এদিকে ঘটনার প্রধান আসামি এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। মামলার দুই আসামির রিমান্ড শুনানিতে বক্তব্য দিতে সোমবার (২৭ জুলাই) হুইলচেয়ারে করে ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ হাজির হন সুজন। মামলা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় রাজমিস্ত্রীর কাজ শেষে বাড়ি ফেরার পথে চরভদ্রাসন উপজেলা সদরের ফাজেলখার ডাঙ্গী এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলার শিকার হন সুজন মুন্সি। চাপাতি ও রামদার আঘাতে…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০-এর ১১(ক)(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. এমতাজ হোসেনকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এতে আরও বলা হয়, উপ-উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করবেন এবং…
বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য চীনের ১৪০তম ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার)-এ অংশগ্রহণের লক্ষ্যে ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। মঙ্গলবার (২৮ জুলাই) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংজুতে তিন ধাপে অনুষ্ঠিত হবে ১৪০তম ক্যান্টন ফেয়ারের অনসাইট প্রদর্শনী। এতে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যান্টন ফেয়ার ভিসার জন্য আবেদন করতে হলে শুধু ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল আমন্ত্রণপত্র জমা দিলেই হবে। এটিই ভিসা আবেদনের একমাত্র বাধ্যতামূলক নথি। তবে আবেদনকারীরা চাইলে অনলাইন আবেদনের সঙ্গে অতিরিক্ত সহায়ক নথি হিসেবে পূর্ববর্তী…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়া আলম (৪০) উপজেলার সোনাখালী এলাকার বারাকপুর গ্রামের ভাড়াটিয়া ছিলেন। তিনি পেশায় রাজমিস্ত্রী হলেও অতিরিক্ত আয়ের জন্য অটোরিকশা চালাতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার পৈতৃক বাড়ি ভোলা জেলায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মায়া…
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর বোর্দোর মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে গেছে ভয়াবহ দাবানল। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন শহরের মেয়র থমাস কাজেনাভ। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে এবং প্রয়োজনীয় আশ্রয়ের ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসন জোর প্রস্তুতি শুরু করেছে। এ তথ্য জানিয়েছে বিবিসি। দাবানল পরিস্থিতি পরিদর্শনে ক্ষতিগ্রস্ত এলাকায় যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে উল্লেখ করেন। মাখোঁ বলেন, তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে পরিস্থিতি এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ফ্রান্সে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া…
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৮২৫ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ১০৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৭৩০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
