Author: অধিকার ডিজিটাল ডেস্ক

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মো. ইউনুস আলী নামে এক পুলিশ সদস্যকে (নায়েক) ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (২০ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইউনুস আলী চুনাভূড়া এলাকার চান শরীফ চৌকিদারের ছেলে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের দাবি, তিনি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় যোগদানের প্রস্তুতির জন্য ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, ছুটিতে থাকা অবস্থায় বাড়ির আশপাশে ঘুরতে বের হলে তিনি স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী তুহিনকে প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখেন। এ সময় তিনি মাদক বিক্রিতে বাধা দিলে তুহিন…

Read More

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট রোডের একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. শাহিন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) ও শাহিনের তার ভাগ্নি হাফসা আক্তার (৮)। বিস্তারিত আসছে…

Read More

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি আশা খাতুন এবং আশার মেয়ে মিম। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির কারণে বাড়ির একটি লোহার মই বিদ্যুতায়িত হয়ে পড়ে। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টির কারণে বিদ্যুতায়িত হওয়া লোহার মই থেকেই এ…

Read More

পুরো বিশ্বকাপে মাত্র একটি গোল হজম করে ইতিহাস গড়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’ জিতেছেন স্পেনের উনাই সিমন। এই সাফল্যের পর নিজের পারফরম্যান্স নিয়ে রসিকতা করে তিনি বলেন, বিশ্বকাপে হাতে পরা গ্লাভসগুলোর তেমন কোনো কাজই ছিল না। বিশ্বকাপে সাতটি ম্যাচে ক্লিন শিট রাখেন উনাই সিমন। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের শার্ল দে কেতেলারের করা গোলই ছিল পুরো টুর্নামেন্টে তার বিপক্ষে একমাত্র গোল। স্পেনের শক্তিশালী রক্ষণভাগ প্রতিপক্ষের আক্রমণ বেশিরভাগ ক্ষেত্রেই নিষ্ক্রিয় করে দেওয়ায় সিমনকে বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। পরিসংখ্যানও সেই চিত্রই তুলে ধরে। যেখানে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ শুধু ফাইনালেই ১১টি সেভ করেন, সেখানে…

Read More

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘সংসদ অভিযান’ ঘিরে রাজধানী দিল্লিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার (২০ জুলাই) সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে হাজারো বিক্ষোভকারী সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে উপস্থিত ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইম বাংলার প্রতিবেদন অনুযায়ী, সকাল থেকেই সংসদ চত্বর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে দিল্লি পুলিশ। সংসদের আশপাশে লোহার ব্যারিকেড বসানো হলেও বিক্ষোভকারীরা তা ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরিস্থিতি দ্রুত মধ্য দিল্লির কনট…

Read More

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে মো. আলাউদ্দিন রায়হান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রায়হান কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে এবং আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। স্থানীয়দের ভাষ্য, তিনি আগে সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফেরেন এবং পাঁচ থেকে ছয় মাস আগে বিয়ে করেন। জানা গেছে, রোববার দিবাগত রাতে স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ম্যাচ উপভোগ করেন রায়হান। খেলা শেষে ভোররাতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রী মারজান আক্তার…

Read More

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। এই পরাজয়ের মধ্য দিয়েই দেশটির জাতীয় দলের ইতিহাসের অন্যতম সফল ও গৌরবময় এক অধ্যায়ের সমাপ্তির ইঙ্গিত মিলেছে। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে বিদায়ের বার্তা দিয়েছেন আর্জেন্টিনার সফল কোচ লিওনেল স্কালোনি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন স্কালোনি। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর জাতীয় দলের দায়িত্বে থাকা কঠিন হবে এবং তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন। অশ্রুসজল চোখে স্কালোনি বলেন, ‘আমি সভাপতির সঙ্গে কথা বলব। আমি কী করতে চাই, তা নিয়ে আমার নিজের একটি পরিকল্পনা রয়েছে। বর্তমান চুক্তির…

Read More

চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক বন্যায় রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে টানা পাঁচ দিন ট্রেন চলাচল বন্ধ ছিল। এর ফলে শুধু অগ্রিম টিকিটের অর্থ ফেরত দিতেই বাংলাদেশ রেলওয়েকে প্রায় ৮৮ লাখ টাকা গুনতে হয়েছে। একই সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকায় নতুন টিকিট বিক্রি ব্যাহত হওয়ায় আয়েও উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। রেলওয়ে সূত্র জানায়, ভারী বর্ষণে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় গত ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। এ সময়ে আগে বিক্রি করা ১১ হাজার ৩৩৭টি অগ্রিম টিকিট বাতিল করা হয় এবং যাত্রীদের মোট ৮৭ লাখ ৮৫ হাজার ৩৪৪ টাকা ফেরত দেওয়া হয়। টিকিটের মূল্য ফেরত দেওয়ার…

Read More

লেখক, কবি ও সাংবাদিক ফরিদা আখতার খানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের এই দিনে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মানিকগঞ্জের চারিগ্রামে এক সম্ভ্রান্ত ও সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন ফরিদা আখতার খান। তাঁর বাবা ছিলেন বিশিষ্ট আলেম মওলানা গোলাম রাজ্জাক খান এবং চাচা ছিলেন কবি ও শিশুসাহিত্যিক খান মোহাম্মদ মইনুদ্দিন। তাঁর বড় ভাই সিদ্দিকুর রহমান খান অলি (সিদ্দিক মাস্টার) ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও নবাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। ১৯৭২ সালের ১২ নভেম্বর কর্মস্থলে আততায়ীর গুলিতে তিনি নিহত হন। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী ফরিদা আখতার খানের সাংবাদিকতায় হাতেখড়ি হয় সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার মাধ্যমে। কর্মজীবনে তিনি দৈনিক নব অভিযান,…

Read More

মেডিকেলে ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (২০ জুলাই) নিষেধাজ্ঞা ও নিরাপত্তা ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ আন্দোলনকারী রাজপথে নামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সকাল থেকেই আন্দোলনকারীরা সেন্ট্রাল দিল্লির যন্তর মন্তরে জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে একাধিক স্থানে স্থাপিত নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ…

Read More