Author: অধিকার ডিজিটাল ডেস্ক
প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দিতে তথ্য সংগ্রহ ও যাচাইবাছাই জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা-সংক্রান্ত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা নিশ্চিত করা। এজন্য একটি নির্ভরযোগ্য, সমন্বিত ও হালনাগাদ তথ্যভাণ্ডার গড়ে তোলা জরুরি। তিনি সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহ, যাচাইবাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা, নির্ভুলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ…
চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ১০ বছর বয়সী স্কুলছাত্রী আবিদা সুলতানা আয়নী হত্যা মামলায় একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২১ মার্চ বিকেল থেকে পাহাড়তলীর আব্দুল হাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আয়নী নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ২৮ মার্চ আয়নীর মা মোছাম্মৎ বিবি ফাতেমা আদালতে অপহরণের মামলা দায়ের করলে আদালতের নির্দেশে পাহাড়তলী থানা সেটিকে এজাহার হিসেবে গ্রহণ করে। পরদিন ২৯ মার্চ ভোরে পাহাড়তলীর সাগরিকা…
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অবনতির কারণে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। এতে বৈশ্বিক মূল্যস্ফীতির আশঙ্কা নতুন করে জোরালো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়াতে পারে—এমন ইঙ্গিতের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে কিছুটা চাপ দেখা দিয়েছে। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪২ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ০.১ শতাংশ কমে ৪ হাজার ১৪ দশমিক ৫৩ ডলারে নেমে আসে। তবে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য আউন্সপ্রতি ৪ হাজার ১৯ দশমিক ৮০ ডলারে অপরিবর্তিত ছিল। জর্ডানে অন্তত দুই মার্কিন সেনাসদস্য নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র টানা…
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলী হাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় টানা পাঁচ দিন ট্রেন চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত এ রুটে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত রাখা হয়। ট্রেন চলাচল বন্ধ থাকায় আগে থেকেই বিক্রি হওয়া ১১ হাজার ৩৩৭টি টিকিটের অর্থ ফেরত দিতে হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষকে। এসব টিকিটের বিপরীতে মোট ৮৭ লাখ ৮৫ হাজার ৩৪৪ টাকা ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেন চলাচল বন্ধ থাকায় পরবর্তী কয়েক দিনের অগ্রিম টিকিট বিক্রিও ব্যাহত হয়েছে, ফলে রেলওয়ের…
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেও নিজের ফুটবল জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম উচ্চারণ করলেন স্পেনের তারকা উইঙ্গার নিকো উইলিয়ামস। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত হওয়ার পর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই সাফল্যের একটি অংশ তার উদ্দেশে উৎসর্গ করেন তিনি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে নিকো উইলিয়ামসের নিখুঁত হেড থেকে বল পেয়ে জয়সূচক গোল করেন ফেরান তোরেস। সেই একমাত্র গোলেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্পেন। ম্যাচ শেষে স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় আবেগঘন কণ্ঠে নিকো বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নেইমার আমার সবচেয়ে…
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয় শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও গভীর শোকের ছায়া ফেলেছে। শিরোপা হাতছাড়া হওয়ার ধাক্কা সামলাতে না পেরে রাজধানী বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বয়োজ্যেষ্ঠ সমর্থকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আর্জেন্টিনার জরুরি চিকিৎসা সেবা সংস্থা সামে। সরকারি তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মনসেরাত এলাকার সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মধ্যবর্তী একটি বাড়ি থেকে জরুরি সেবায় কল আসে। সেখানে ৬৭ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা তাকে সিপিআর দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এর আগে বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক…
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৩ শিশুর মধ্যে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১ জনে। রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বিস্তারিত আসছে…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহীদ সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার এবং নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান না হওয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নিহতের বাবা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ‘সাজিদ আবদুল্লাহর হত্যাকারীদের ফাঁসি চাই’, ‘সাজিদ আবদুল্লাহর রক্ত বৃথা যেতে দেব না’, ‘খুনির ফাঁসি চাই’, ‘পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে’, ‘বিচার পেতে আর কত দিন’ এবং ‘বিচারের…
ফরিদপুরে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের পর এক কলেজছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, ভুল অস্ত্রোপচার ও চিকিৎসকের অবহেলার কারণেই ১৭ বছর বয়সী কলেজছাত্রী আয়েশা আফরিনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। এ ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। নিহত আয়েশা আফরিন ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কৈলাশের ডাঙ্গী গ্রামের প্রবাসী লিটন মাতুব্বরের মেয়ে। তিনি ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্বজনদের ভাষ্য, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তীব্র পেটব্যথা নিয়ে আয়েশাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত আল জারা প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তার অ্যাপেন্ডিসাইটিস…
বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে কেন্দ্র করে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের মধ্যেই গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যতিক্রমী আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা। প্রিয় দলের বিজয় কামনায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজনের পাশাপাশি বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থাও করা হয়েছে। রোববার (১৯ জুলাই) উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত সমর্থক সেখানে জড়ো হয়ে উৎসবমুখর পরিবেশে অংশ নেন। শুধু পবনাপাড় গ্রামেই নয়, উপজেলার বিভিন্ন এলাকাতেও আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বড়…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
