Author: নিজস্ব প্রতিবেদক

প্রতি বছর গ্রীষ্মের শুরুতেই একই করুণ চিত্র ফিরে আসে। রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি বড় বাজার, ছোট শহরের হাট-বাজার এবং গ্রামীণ এলাকার দোকানপাট টকটকে হলুদ আম আর উজ্জ্বল লাল লিচুতে ভরে ওঠে, যখন প্রকৃতি এখনো সেই ফলকে পূর্ণতা ও পরিপক্কতা দেয়নি। ব্যবসায়ীদের অসীম লোভ, অসাধু সিন্ডিকেটের সুসংগঠিত কারসাজি এবং প্রশাসনিক দুর্বলতার কারণে অপরিপক্ক ফল কেমিক্যালের ছোঁয়ায় রাতারাতি পাকিয়ে বাজারে ছাড়া হচ্ছে। এতে সাধারণ ক্রেতারা শুধু আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন না, তাদের সন্তানদের জীবনই মারাত্মক হুমকির মুখে পড়ছে। আমি দৃঢ়ভাবে মনে করি, এটি আর শুধুমাত্র বাণিজ্যিক প্রতারণা বা সাধারণ ব্যবসায়িক অনিয়ম নয়-এটি একটি সুসংগঠিত জনস্বাস্থ্য অপরাধ, যা প্রতি বছর শত শত শিশু ও…

Read More

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পারলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর প্রথম হামলা হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করছেন এবং আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করছে। আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারেন, তাহলে প্রথম হামলা কিংবা গুলি চালানো হতে পারে তারেক রহমানের ওপর। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। অতীতে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল।”…

Read More

মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহমদ ডিলার (৭০) ওই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইব্রাহীম হোসেন মিলন মাদকাসক্ত ছিলেন এবং নারী পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি দিন দিন বেপরোয়া হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে বাড়িতে মাদক সেবনে বাধা দিলে বাবা আহমদ ডিলারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মিলন। একপর্যায়ে…

Read More

বাংলাদেশের ই-কমার্স এখন আর শুধুমাত্র “অনলাইন শপিং” এর মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের ডিজিটাল অর্থনীতির অন্যতম বৃহৎ চালিকাশক্তি, যেখানে সরাসরি ও পরোক্ষভাবে যুক্ত রয়েছে প্রায় ৫ লাখেরও বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (SME), লাখো তরুণ ফ্রিল্যান্সার, ডেলিভারি কর্মী, আইটি পেশাজীবী এবং নারী উদ্যোক্তা। আজকের বাংলাদেশে একটি মোবাইল ফোন, একটি ফেসবুক পেজ এবং একটি ডিজিটাল পেমেন্ট অ্যাকাউন্ট দিয়েই একজন তরুণ উদ্যোক্তা নিজের ব্যবসা শুরু করতে পারছে। এই পরিবর্তনই বাংলাদেশের অর্থনীতিকে নতুন একটি যুগে প্রবেশ করিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে — আমরা কি এই খাতকে সত্যিকারের “জাতীয় অর্থনৈতিক শক্তি” হিসেবে গড়ে তুলতে পেরেছি? বর্তমান বাস্তবতা: বাংলাদেশের ই-কমার্স খাত গত কয়েক বছরে দ্রুত…

Read More

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা আর নেই। শুক্রবার (১৫ মে) রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তার মেয়ে একমি গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা। মিজানুর রহমান সিনহা দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরবর্তীতে ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে…

Read More

কোরবানির ঈদকে সামনে রেখে ফেনীতে প্রস্তুত করা হয়েছে ৯০ হাজার ৪৫২টি পশু। জেলার চাহিদার তুলনায় এবার অতিরিক্ত রয়েছে ৭ হাজার ৯২৭টি পশু। খামারগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের পরিচর্যা ও বিক্রির প্রস্তুতি। এতে ব্যস্ত সময় পার করছেন জেলার ৫ হাজারের বেশি খামারি। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার ফেনীর ৬ উপজেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৮২ হাজার ৫২৫টি। এর বিপরীতে প্রস্তুত করা হয়েছে ৯০ হাজার ৪৫২টি পশু। এর মধ্যে গরু রয়েছে ৭১ হাজার ৫৬৯টি, ছাগল ১৩ হাজার ২২৯টি, মহিষ ১ হাজার ৭৩৫টি এবং ভেড়া ৩ হাজার ৯১৯টি। উপজেলাভিত্তিক তথ্যে সবচেয়ে বেশি পশু রয়েছে ছাগলনাইয়া উপজেলায়, যেখানে প্রস্তুত করা হয়েছে ২৪…

Read More

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কারিনা কায়সারের অকাল মৃত্যু ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, সংস্কৃতি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য এক অপূরণীয় ক্ষতি। পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় কারিনা কায়সারের সক্রিয় অংশগ্রহণ এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে তার দৃঢ় অবস্থান ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, কারিনা কেবল একজন সংস্কৃতিকর্মীই ছিলেন না, বরং অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান গ্রহণকারী এক সাহসী কণ্ঠস্বর ছিলেন। তিনি আরও বলেন, কঠিন ও দমনমূলক সময়েও কারিনা গণমানুষের পক্ষে…

Read More

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসের জন্য আগামী ২৫ মে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ছুটি ঘোষণা করা হয়। এতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন অফিস বন্ধ থাকবে। তবে এ ছুটির সমন্বয় করতে এর আগের সাপ্তাহিক ছুটির দিন ২৩ মে এবং ২৪ মে দেশের সব অফিস খোলা থাকবে। আরো বলা হয়েছে, জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও…

Read More

হাম-আক্রান্ত শিশুদের চিকিৎসা সহযোগিতায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে হেল্পলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)। সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন কার্যক্রম চালু করা হয়েছে। বুধবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাম-আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সহায়তার জন্য যোগাযোগ করা যাবে ডা. মো. জুলফিকার (০১৭১০৪৯৮৯০৯) ও ডা. মাশুকের (০১৮৩৫৫১২৫৫০) সঙ্গে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে…

Read More

আইসিসির এপ্রিল মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওমানের জাতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই সম্মানজনক পুরস্কার জিতলেন তিনি। গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অসাধারণ বোলিং করেন নাহিদ রানা। পুরো সিরিজে তিনি শিকার করেন ৮ উইকেট। প্রথম ম্যাচে তুলনামূলক শান্ত থাকলেও দ্বিতীয় ওয়ানডেতে ভয়ংকর রূপ ধারণ করে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট তুলে নেন এই ডানহাতি গতি তারকা। পরে চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আরও দুটি উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে…

Read More