Author: অধিকার ডিজিটাল ডেস্ক
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব ফোর্সেস। ধর্মীয় এ উৎসবকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি, নাশকতা ও গুজব মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও সাইবার পেট্রোলিং। মঙ্গলবার (২৫ আগস্ট) র্যাব সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সদস্য মোতায়েনের পাশাপাশি ঝুঁকি বিবেচনায় আগাম ‘স্কেলিটন ফোর্স’ প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া স্থানীয় মসজিদের ইমাম, সামাজিক ও নাগরিক নিরাপত্তা…
সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দাবির অভিজ্ঞতা জানাতে নাম-পরিচয় গোপন রাখার সুবিধাসহ চালু হয়েছে নতুন ওয়েবসাইট ‘ঘুষ.সাইট’ (ghush.site)। গত ২১ আগস্ট সাইফ কবির ও শাহেদ শরিফ নামে দুই বন্ধু মিলে এটি চালু করেন। চালুর প্রথম দুই দিনেই সাইটটিতে ৮০৪টি অভিযোগ জমা পড়ে, যেখানে দাবি করা ঘুষের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩ কোটি ৬৫ লাখ টাকা। ওয়েবসাইটটিতে অভিযোগ জানাতে দপ্তরের নাম, সেবার ধরন, এলাকা, চাওয়া অর্থের পরিমাণ এবং ঘটনার বিস্তারিত বিবরণ দিতে হয়। কোনো অ্যাকাউন্ট খোলা ছাড়াই দুই মিনিটের মধ্যে এ তথ্য জানানো সম্ভব। তবে উদ্যোক্তারা জানান, নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা তাঁদের উদ্দেশ্য নয়; বরং কোন দপ্তর বা সেবায় ঘুষ চাওয়ার…
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজভেদে সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা এবং সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে। সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালায় এ তথ্য জানানো হয়। নীতিমালা অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত কলেজে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি ফি ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার, জেলা পর্যায়ে ২ হাজার এবং উপজেলা ও মফস্সলে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নন-এমপিও কলেজে ঢাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ ও…
সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দাবির অভিজ্ঞতা জানাতে নাম-পরিচয় গোপন রাখার সুবিধাসহ চালু হয়েছে নতুন ওয়েবসাইট ‘ঘুষ.সাইট’ (ghush.site)। গত ২১ আগস্ট সাইফ কবির ও শাহেদ শরিফ নামে দুই বন্ধু মিলে এটি চালু করেন। চালুর প্রথম দুই দিনেই সাইটটিতে ৮০৪টি অভিযোগ জমা পড়ে, যেখানে দাবি করা ঘুষের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩ কোটি ৬৫ লাখ টাকা। ওয়েবসাইটটিতে অভিযোগ জানাতে দপ্তরের নাম, সেবার ধরন, এলাকা, চাওয়া অর্থের পরিমাণ এবং ঘটনার বিস্তারিত বিবরণ দিতে হয়। কোনো অ্যাকাউন্ট খোলা ছাড়াই দুই মিনিটের মধ্যে এ তথ্য জানানো সম্ভব। তবে উদ্যোক্তারা জানান, নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা তাঁদের উদ্দেশ্য নয়; বরং কোন দপ্তর বা সেবায় ঘুষ চাওয়ার…
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাউজপাড়া এলাকায় কাঠবোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সাজেক-মাচালং সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলা সদর থেকে কাঠবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২৪-৫৯৯৩) সাজেক পর্যটন এলাকায় নির্মাণাধীন ‘বলপেয়ে ইকো কটেজ’-এর জন্য কাঠ নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে হাউজপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক মো. কামরুল মাথায় মারাত্মক আঘাত পেয়ে গুরুতর জখম হন। স্থানীয়রা চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় সড়ক থেকে কাঠ সরিয়ে নেওয়া হলে সাজেক-মাচালং সড়কে যান চলাচল স্বাভাবিক…
বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার ধার্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ নতুন এ তারিখ নির্ধারণ করেন। এদিন মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল দেশের বাইরে থাকায় শুনানির জন্য সময় আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। আদালত আবেদন মঞ্জুর করে রায়ের জন্য আগামী সোমবার দিন ধার্য করেন। এর আগে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা…
চট্টগ্রামের জলাবদ্ধতা, রাস্তাঘাটের দুরবস্থা, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। আগামী বর্ষার আগেই এসব সমস্যা সমাধানে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, বর্ষা এলেই জনপ্রতিনিধি ও প্রশাসনের লোক দেখানো কর্মকাণ্ড আর দেখতে চান না। হাঁটু বা কোমর পানিতে নেমে ছবি তোলা কিংবা নৌকা-মাচা নিয়ে প্রচারণার পরিবর্তে টেকসই সমাধান নিশ্চিত করতে হবে। তিনি চট্টগ্রামের পানি নিষ্কাশন, সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন ও পানি ব্যবস্থাপনাকে সমন্বিতভাবে…
ঝিনাইদহের শৈলকূপায় টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে ছেলের সাথে বাকবিতণ্ডার জেরে ইলিয়াস আলী (৭০) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে পিটিয়ে হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত ইলিয়াস আলী কাঁচেরকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও খন্দকবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনার বিবরণী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট শৈলকূপা শহরের মহিলা কলেজ রোডে টিসিবি ডিলার বিধান কুমার সাহার দোকানে পণ্য বিতরণকে কেন্দ্র করে নিহতের ছেলে রিসালতের সাথে চতুড়া গ্রামের মাজেদুল ইসলামের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে ওইদিনই দুপুরে ইলিয়াস আলী মোটরসাইকেলযোগে শহরে যাওয়ার পথে…
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় এক নীরব কিন্তু গভীর পরিবর্তন এনে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। একসময় অ্যাসাইনমেন্ট প্রস্তুত বা তথ্যের খোঁজে দীর্ঘ সময় পার করতে হলেও, এখন চ্যাটজিপিটি কিংবা জেমিনাইয়ের মতো টুলস ব্যবহার করে কয়েক মুহূর্তেই কঠিন বিষয়ের ব্যাখ্যামূলক সারসংক্ষেপ, প্রেজেন্টেশন ও খসড়া প্রস্তুত করা সহজ হয়ে উঠেছে। তবে সময় সাশ্রয়ী এই প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাশক্তি ও প্রজ্ঞার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতামত অনুযায়ী, এআই তাঁদের সময় বাঁচালেও নিজস্ব মনন ও গভীর অনুশীলনের ঘাটতি তৈরি করছে। অতিরিক্ত নির্ভরতার ফলে কমছে সৃজনশীলতা। পাশাপাশি, এআই অনেক সময় বেশ আত্মবিশ্বাসের…
গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে খাদিজা আক্তার (২৬) নামের এক নারীর করুণ মৃত্যু হয়েছে। গত রবিবার (২৩ আগস্ট) রাত আনুমানিক একটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা আক্তার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার মো. উসমান আলীর স্ত্রী। তিনি শ্রীপুরে ঘটনাস্থলের অদূরে রেলওয়ের জমিতে বসবাস করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত একটার দিকে মোহনগঞ্জগামী আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। পরে স্বজনেরা খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়ি ময়মনসিংহের বালিপাড়ায় নিয়ে যান। ঘটনার পর শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আলমগীর হোসেনকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
