Author: অধিকার ডিজিটাল ডেস্ক
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার ও খাবারে তেলাপোকার গন্ধের অভিযোগ যাচাই করতে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান। গত শনিবার দুপুরে রোগীদের খাবার বিতরণকালে চামচ দিয়ে তুলে নাকের কাছে নিয়ে তা শুঁকে দেখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। জানা গেছে, জেলা ছাত্রদলের এক নেতার স্বজনকে দেখতে হাসপাতালে যান মজিবুর রহমান। এ সময় একাধিক রোগী খাবারের মান ও তেলাপোকার উপদ্রব নিয়ে তাঁর কাছে অভিযোগ করেন। এরপরই তিনি বিতরণের চাল-তরকারি চামচে তুলে শুঁকে দেখেন। অনেকে তাঁর এই কর্মকাণ্ডের সমালোচনা করে প্রশ্ন তোলেন, জনপ্রতিনিধি না হয়েও একজন রাজনৈতিক নেতা কীভাবে হাসপাতালের ভেতরের…
কক্সবাজারে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মেট্রোসেম সিমেন্টের নতুন পণ্য ‘মেট্রোসেম সুপারকাস্ট’। গত ২১ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় কক্সবাজারের কলাতলী রোডের ‘হোটেল দ্য কক্স টুডে’-তে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ্ নতুন এই পণ্যের মোড়ক উন্মোচন ও শুভ উদ্বোধন ঘোষণা করেন। দৃষ্টিনন্দন আতশবাজি ও কাউন্টডাউনের মাধ্যমে নতুন পণ্যটির উন্মোচন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মোবারক আলী ভূঁইয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিলার ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বক্তব্যকালে ব্যবস্থাপনা পরিচালক ডিলারদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের নির্মাণখাতে টেকসই ও শক্তিশালী অবদান রাখতে সবার সহযোগিতা…
কয়েক বছর আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) ছিল মূলত গবেষণা ও পরীক্ষাগারের সীমাবদ্ধ একটি প্রযুক্তি। আজ ChatGPT, Gemini, Copilot, Claude, Canva ও Midjourney-এর মতো AI-ভিত্তিক প্ল্যাটফর্ম আমাদের শিক্ষা, গবেষণা, ব্যবসা এবং পেশাজীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ফলে অনেকের মনেই প্রশ্ন জাগছে-AI যখন ক্রমাগত আরও দক্ষ হয়ে উঠছে এবং মানুষের বহু কাজ সহজ করে দিচ্ছে, তখন কি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)-এর গুরুত্ব ও ভবিষ্যৎ আগের মতো থাকবে? প্রশ্নটি নিঃসন্দেহে সময়োপযোগী, তবে এর উত্তর আরও বেশি আশাব্যঞ্জক। কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাব CSE-এর ভবিষ্যৎকে অনিশ্চিত করেনি; বরং এর গুরুত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। AI কম্পিউটার বিজ্ঞানকে প্রতিস্থাপন করছে না, বরং এর…
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করেছেন। রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ জন আসামির মধ্যে সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলা এবং প্রধান আসামি শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। এ ছাড়া ৪ আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি ১০ আসামিকে খালাস প্রদান করেছেন আদালত। সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ উদদৌলা নুসরাতকে নিজ কক্ষে ডেকে শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা করা…
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনের অডিটোরিয়ামে সড়ক দুর্ঘটনা-পরবর্তী জরুরি চিকিৎসাসেবা জোরদারে ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স ও ৮০টি প্যাট্রোল মোটরসাইকেল সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস যাচাই, অনিয়ন্ত্রিত গতি নিয়ন্ত্রণ, হেলমেট ব্যবহারে সচেতনতা এবং আইন প্রয়োগ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’-এর আওতায় এসব জরুরি সেবা চালু…
রাঙামাটি শহরের একটি আবাসিক হোটেল থেকে এম এ হোসাইন আশকারী (৫৯) নামে এক মেরিন ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বড় ভাই এম হাসাইন মাশরিকীর সাথে বেড়াতে এসে শনিবার (২২ আগস্ট) বিকেলে শহরের দোয়েল চত্বর সংলগ্ন হোটেল স্কয়ার থেকে রাঙামাটি জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আশকারী ফেনী সদর উপজেলার রামপুর সওদাগর বাড়ির আব্দুস সাত্তারের ছেলে। নিহতের স্ত্রী ইসরাত পারভীনের দাবি, এটি একটি রহস্যজনক মৃত্যু। মুঠোফোনে তিনি জানান, তাঁর স্বামী ফেনী যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন, রাঙামাটি আসার কথা তিনি জানতেন না। এ ছাড়া পারিবারিক সম্পত্তিগত বিরোধের কারণে স্বামীর ব্যাংক অ্যাকাউন্টসহ সবকিছুই বড়…
ফরিদপুরের সালথায় প্রায় ২০ লিটার দেশীয় মদসহ আবুল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার বড় খারদিয়া দক্ষিণপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল শেখ উথুলী গ্রামের মৃত পাচ্চু শেখের ছেলে। তবে অভিযানকালে মূল মাদক ব্যবসায়ী সুজন ওরফে সুজাত পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা যায়, সালথা থানা পুলিশের একটি দল পরোয়ানা তামিলের জন্য এলাকায় অবস্থানকালে জানতে পারে যে, বড় খারদিয়ার সুজাতের বাড়িতে দেশীয় মদ কেনাবেচা ও সেবন চলছে। পুলিশ তাৎক্ষণিক সেখানে অভিযান চালালে বাড়ির মালিক সুজাত পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়েন আবুল শেখ। পরবর্তীতে ঘটনাস্থল থেকে…
নওগাঁ সরকারি কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানি বা ‘ব্যাড টাচ’ করার অভিযোগে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তি ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরার সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় শনাক্তের পর নওগাঁ ও বগুড়ার শান্তাহার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একই সাথে অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট নওগাঁ সরকারি কলেজের মাস্টার্সের ওই ছাত্রী টিউশনিতে যাওয়ার পথে এটিএম মাঠের গলিতে পেছন থেকে…
দেশে তীব্র গ্যাস-সংকটের কারণে চিনি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিশোধনাগারগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় চিনির সরবরাহ সাধারণ সময়ের তুলনায় প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমে গেছে। ফলে এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার মৌলভীবাজার ও চট্টগ্রামের খাতুনগঞ্জসহ দেশের প্রধান পাইকারি ও খুচরা বাজারগুলোতে। বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল হাসেম এবং স্থানীয় ব্যবসায়ীরা জানান, কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস না থাকায় অনেক মিল পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে। যে কারণে মিলগেটে মাসের পর মাস ট্রাক দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত সরবরাহ মিলছে না। যোগান কমে যাওয়ায় পাইকারি ও খুচরা—উভয় বাজারেই খোলা চিনির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে…
ব্রাজিলিয়ান সিরি আ-তে জয় পেতে ব্যর্থ হয়েছে সান্তোস। ম্যাচে মাঠে একক আধিপত্য বিস্তার করা সত্ত্বেও মিরাসোলের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ক্লাবটিকে। ম্যাচে সান্তোসের পক্ষে একমাত্র গোলটির যোগানদাতা ছিলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার। পুরো ম্যাচে ৯৮ বার বল স্পর্শ করে নিজের চেনা ছন্দ প্রদর্শন করেন নেইমার। তিনি প্রতিপক্ষের বক্সে সতীর্থদের জন্য ৬টি ‘কী পাস’ তৈরি করেন এবং ৭টি শট নেন, যার ৩টি ছিল লক্ষ্যভেদী। পরিসংখ্যান অনুযায়ী, তিনি ৩৭ বার সফল ড্রিবলিংয়ের মাধ্যমে ৩৩৮ মিটার বল টেনে নিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রাখেন। তবে মিরাসোলের গোলরক্ষকের দারুণ প্রতিহত করার ক্ষমতা এবং প্রতিপক্ষের রক্ষণের দৃঢ়তার কারণে জয়সূচক গোলের দেখা পায়নি…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
