Author: অধিকার ডিজিটাল ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু। দায়িত্ব নেওয়ার পর পাহাড়ি-বাঙালি নির্বিশেষে জেলার সব মানুষের উন্নয়ন, বৈষম্য ও দুর্নীতি দূরীকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা পরিষদ কার্যালয়ে প্রবেশ করে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন দীপন তালুকদার দিপু। এ সময় নবগঠিত জেলা পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোন্দকার রেজাউল আলম নতুন চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে রাঙামাটিতে ফেরার পথে জেলার প্রবেশমুখ বেতবুনিয়ায়…
প্রতিবন্ধী নারীদের জন্য সব ধরনের সেবা আরও অন্তর্ভুক্তিমূলক, সহজলভ্য, নিরাপদ ও অধিকারভিত্তিক করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, আইন ও নীতিমালা থাকলেও বাস্তবায়নের ঘাটতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা, সামাজিক কুসংস্কার এবং জবাবদিহিতার অভাবে প্রতিবন্ধী নারীরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপদ চলাচলে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর দি ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে ‘প্রতিবন্ধী নারীদের অন্তর্ভুক্তিমূলক সেবা প্রাপ্তি’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিদেশি দাতা সংস্থা FJS ও DRF-এর অর্থায়নে এবং উইমেন উইথ ডিজঅ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (WDDF)-এর আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। সভাপতিত্ব করেন…
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে প্রায় ১০০ মণ ইলিশ ধরা পড়েছে। দীর্ঘদিন ইলিশের সংকটের পর একসঙ্গে বিপুল পরিমাণ মাছ পাওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। পরে ইলিশগুলো কুয়াকাটার আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে নিলামের মাধ্যমে প্রায় ৩০ লাখ টাকায় বিক্রি হয়েছে। জানা গেছে, এফবি আব্দুল্লাহ নামের ট্রলারটি মাঝি বাদশা মিয়ার নেতৃত্বে ১৫ জন জেলেকে নিয়ে এক দিন আগে গভীর সাগরে মাছ ধরতে যায়। এ সময় ট্রলারে প্রায় দেড় লাখ টাকার বাজার-সদাই নেওয়া হয়। এক দিন মাছ ধরার পর পশ্চিমের বয়া সংলগ্ন এলাকায় জেলেদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে ইলিশ নিয়ে ট্রলারটি আলীপুর-মহিপুর মৎস্য…
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে সুর, কবিতা ও স্মৃতিকথার আয়োজনে ‘নজরুল স্মরণসন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শুকতারা সংঘ’ তাদের ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। কবি নজরুল ইসলামের শৈশবের স্মৃতিবিজড়িত ত্রিশালের মাটিতে আয়োজিত এ অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্য, দ্রোহ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক প্রধান ড. আশরাফ আলী। তিনি বলেন, “নজরুল আমাদের শিখিয়েছেন কীভাবে মাথা নত না করে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। কবি যে অসাম্প্রদায়িক বাংলাদেশের…
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গুরুতর আহত হয়েছেন গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফ্রিদি সালমান রানা। ম্যাচ চলাকালে ডান হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ার পর বর্তমানে হাঁটাচলায় সমস্যায় ভুগছেন তিনি। তার উন্নত চিকিৎসায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গণিত বিভাগ ও সোশ্যাল ওয়ার্ক বিভাগের মধ্যকার ম্যাচে এ দুর্ঘটনা ঘটে। ম্যাচের প্রথমার্ধ শেষে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার সময় আফ্রিদির ডান পায়ে আঘাত লাগে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এমআরআই পরীক্ষায় তার ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। বর্তমানে আফ্রিদি হাঁটতে গিয়ে…
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত জামালপুর রিজিওনাল প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়টির দল ‘JSTU_Descending’। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জাবিপ্রবি ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি) অংশ নেয়। প্রতিযোগিতার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান। চ্যাম্পিয়ন দল JSTU_Descending-এর সদস্যরা হলেন সিএসই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. তানভীর আহমেদ, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ঋত্বিক চন্দ্র বর্মন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শাহ নেওয়াজ আহমেদ আকাশ। চ্যাম্পিয়ন হওয়ার পর দলের সদস্য মো. তানভীর আহমেদ বলেন, “আলহামদুলিল্লাহ। টিমওয়ার্ক…
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পাঁচ শিক্ষার্থীকে পুলিশ ভ্যানে তুলে রাখাসহ অসৌজন্যমূলক আচরণের অভিযোগের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে নোয়াখালী জেলা পুলিশ প্রশাসন। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঐকমত্যে পৌঁছেছে উভয় পক্ষ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নোয়াখালী জেলা পুলিশ প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। যৌথ বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে প্রক্টর এএফএম আরিফুর রহমান স্বাক্ষর করেন। জানা যায়, বুধবার (২৬ আগস্ট) রাতে নোয়াখালী পৌর পার্কের একটি ফুচকার দোকান থেকে নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগের ২০তম ব্যাচের পাঁচ শিক্ষার্থীকে পুলিশ ভ্যানে তুলে প্রায় ২০ মিনিট বসিয়ে রাখার…
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষার্থীদের প্রোগ্রামিং সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে আগ্রহ বাড়াতে ‘প্রোগ্রামিং সমস্যা সমাধান’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবির উপাচার্য ড. মো. আমির হোসেন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ড. মো. কায়কোবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুজিত রায়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. আমির…
ময়মনসিংহের ত্রিশালে একদিকে তীব্র লোডশেডিং ও লো-ভোল্টেজে অতিষ্ঠ সাধারণ গ্রাহক, অন্যদিকে ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা ও ভ্যানের অবৈধ চার্জিংকে ঘিরে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় বিদ্যুৎ বিভাগের হিসাব অনুযায়ী, এসব বাহন চার্জ দিতে প্রতি মাসে প্রায় ১০ লাখ ইউনিট বিদ্যুৎ ব্যয় হচ্ছে। এর একটি বড় অংশ সিস্টেম লস ও অবৈধ ব্যবহারের আওতায় পড়ছে বলে দাবি সংশ্লিষ্টদের। ত্রিশাল উপজেলায় বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় প্রায় ৪৮ হাজার এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অধীনে প্রায় ৫৫ হাজার গ্রাহক রয়েছেন। জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় উপজেলায় নিয়মিত লোডশেডিং হচ্ছে। এর মধ্যে সন্ধ্যার পর থেকে ইজিবাইক, অটোরিকশা ও ভ্যান চার্জ দেওয়ার…
ফুলেল শুভেচ্ছা, করতালি ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার দিপু ও সদস্যদের বরণ করে নিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রাঙামাটির পথে জেলার প্রবেশমুখ বেতবুনিয়ার গোদারপাড়ে পৌঁছালে স্থানীয়রা ফুল দিয়ে নতুন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের স্বাগত জানান। পরে শহরের পথে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ফুলের তোড়া ও মালা দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান। এতে সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন পরিষদকে ঘিরে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাসের পাশাপাশি প্রত্যাশাও তৈরি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পর্যটন ও অবকাঠামোসহ জেলার বিভিন্ন খাতে দৃশ্যমান উন্নয়ন চান রাঙামাটির বাসিন্দারা। স্থানীয়দের প্রত্যাশা, নতুন নেতৃত্বের অধীনে…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
