Author: অধিকার ডিজিটাল ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বটতলী দরবার শরীফের আয়োজনে এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সহযোগিতায় সকাল ৮টায় বটতলী দরবার শরীফ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিঙ্গীনালা দাখিল মাদ্রাসার সুপার শাহজাদা মোহাম্মদ আব্দুল বারীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আব্দুন নূর ছাহেব। প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি মাওলানা আবু হানিফ নঈমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা…

Read More

রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদগুলোর নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের কারণে পার্বত্য জেলা পরিষদগুলোতে অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে। তাই নির্বাচনের মাধ্যমে পরিষদগুলোকে জবাবদিহির আওতায় আনা জরুরি। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, পার্বত্য জেলা পরিষদগুলোর মাধ্যমে প্রতিবছর বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হলেও পার্বত্য অঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। পরিষদগুলোর রাজনৈতিক প্রভাব ও দলীয়করণেরও সমালোচনা করেন তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় নিয়োগ বন্ধ করার পাশাপাশি সব রাজনৈতিক দলকে…

Read More

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে শুরু হয়েছে ‘১ম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬’। বুধবার (২৬ আগস্ট) বৃষ্টিস্নাত পরিবেশে কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে ক্যাম্পটির উদ্বোধন করা হয়। পাঁচ দিনব্যাপী এ ক্যাম্প চলবে ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত। ক্যাম্পে দেশের ৬৪ জেলা থেকে ২৫০ জন স্কাউট, গার্লস ইন স্কাউট, রোভার স্কাউট, গার্লস ইন রোভার স্কাউট ও অ্যাডাল্ট লিডার অংশ নিচ্ছেন। রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অ্যাডভেঞ্চার কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচিত করানো হবে। একই সঙ্গে নেতৃত্ব, দলগত কাজ, আত্মনির্ভরতা ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার দক্ষতা বৃদ্ধির লক্ষ্য রয়েছে এ আয়োজনের। বুধবার দুপুর সাড়ে ১২টায় রাইংখ্যং আইল্যান্ডে আয়োজিত…

Read More

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকা থেকে জেলায় ফেরার পথে সর্বস্তরের মানুষের উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নতুন চেয়ারম্যান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা থেকে সড়কপথে খাগড়াছড়িতে প্রবেশের সময় জেলার সীমান্ত এলাকা রামগড় থেকে শুরু করে জেলা সদরের নিজ বাসভবন পর্যন্ত বিভিন্ন স্থানে স্থানীয়রা তাঁকে স্বতঃস্ফূর্তভাবে বরণ করে নেন। জেলা সীমানা অতিক্রমের পর রামগড়, জালিয়াপাড়া, গুইমারা, মাটিরাঙ্গা এবং খাগড়াছড়ি শহরের জিরো মাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধি, সচেতন নাগরিক সমাজ এবং সাধারণ…

Read More

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য মোবারক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদ ভবনের উত্তর গেট থেকে একটি বর্ণাঢ্য মোবারক র‌্যালি বের হয়। পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ও উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সেকান্দার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক…

Read More

বর্ষার বৃষ্টিতে মাঠে পর্যাপ্ত পানি জমায় পটুয়াখালীর বাউফলে আমন মৌসুমের জমি প্রস্তুতের কাজ পুরোদমে শুরু হয়েছে। কাদামাটিতে প্রাণ ফিরে পাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা আমন ধান চাষের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে ৩৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি অফিস। উপজেলার ১৫টি ইউনিয়নের মাঠজুড়ে চলছে ট্রাক্টরের ব্যস্ততা। কেউ জমি চাষ করছেন, কেউ মই দিয়ে জমি সমান করছেন, আবার কেউ চারা রোপণের প্রস্তুতি নিচ্ছেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকদের এমন কর্মব্যস্ততায় গ্রামীণ জনপদে ফিরেছে প্রাণচাঞ্চল্য। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এ বছর আমনের আবাদ নিয়ে তারা আশাবাদী। আবহাওয়া অনুকূলে…

Read More

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছায়া জাতিসংঘ সংস্থা আইইউমুনা’র (IUMUNA) ২০২৬-২৭ মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটিতে মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মান্নান লুমান সভাপতি এবং একই বিভাগ ও শিক্ষাবর্ষের রওনক খান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির দ্বিতীয় তলার ঐক্যমঞ্চ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে মেহরাজ বিন আলম ও মিথিলা ফারজানা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এসরাত জাহান প্রমি এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দানিয়াল রহমান আলিফ দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া ব্র্যান্ডিং অ্যান্ড মিডিয়া পরিচালক হিসেবে আশরাফুল হক ও সিরাতুল মুস্তাকিম আদর, অ্যাকাডেমিকস পরিচালক হিসেবে মোছা. শাকিরা ইসলাম…

Read More

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার নির্ধারিত সফরটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের এ সফরে ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক। তিনি জানান, অনিবার্য কারণে রাষ্ট্রপতির নির্ধারিত এ সফর আপাতত স্থগিত করা হয়েছে। তবে আগামী এক থেকে দুই দিনের মধ্যে নতুন সফরসূচি বা তারিখ নির্ধারণ করা হতে পারে। এর আগে সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠিয়ে দুই দিনের এ সফরের বিষয়টি অবহিত…

Read More

সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ আগস্ট (রবিবার) রাতে ১২ জন জেলে নিয়ে ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে পৌঁছালে হঠাৎ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং সেটি সাগরে নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকে। ২৪ আগস্ট (সোমবার) সন্ধ্যায় ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা বিষয়টি মালিককে জানান। পরে…

Read More

ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্দেশ্যে প্রথম ধাপে নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলীয় এলাকা মোংলায় সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করারও নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্যাদি নিশ্চিত করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আরও জানান, ভবিষ্যতে প্রাকৃতিক গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে এই পরিশোধিত পানি সারা দেশে পৌঁছে দেওয়া হবে। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে ঢাকা শহরের ব্যবহারের প্রায় ৭৪ শতাংশ পানিই ভূগর্ভস্থ উৎস থেকে…

Read More