Author: অধিকার ডিজিটাল ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জহির উদ্দীন স্বপনের পরিবর্তে আন্দালিভ রহমান পার্থ দায়িত্ব নেওয়ার পর সরকারি ওয়েবসাইটগুলোতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বেতারের অফিসিয়াল ওয়েবসাইটে সাবেক মন্ত্রীর বদলে নতুন মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ছবি যুক্ত করা হয়। তবে হালনাগাদকৃত ওয়েবসাইটে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর যে ছবি দুটি ব্যবহার করা হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। নেটিজেনরা চিহ্নিত করে দেখিয়েছেন, ছবি দুটি সম্পাদনায় জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘জেমিনি’ ব্যবহার করা হয়েছে এবং ছবিতে এআই ওয়াটারমার্ক/লোগো স্পষ্ট দৃশ্যমান। সরকারি একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে প্রশিক্ষিত ও অভিজ্ঞ কর্মকর্তা থাকা…

Read More

নারীদের এগিয়ে যাওয়ার পথে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন সোনারগাঁও ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের শিক্ষক আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ‘ক্লাস টেস্ট’ চলাকালীন এক ছাত্রীর সন্তানকে নিজের কোলে সামলে রেখে তাকে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার বিবরণ ছড়িয়ে পড়লে তা ব্যাপক প্রশংসায় ভাসছেন আব্দুর রহমান রাহাদ। এ বিষয়ে দৈনিক অধিকারের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বীকার করেন এবং হাসতে হাসতে বলেন, গত সোমবার (১৭ আগস্ট) সকালে নির্ধারিত কুইজ পরীক্ষা শুরুর ঠিক আগে জার্নালিজমের ৩য় ব্যাচের শিক্ষার্থী নাজুফা আফরিন তার কোলের সন্তানকে নিয়ে ওই শিক্ষকের কাছে আসেন। শিক্ষার্থীটি জানান, পরীক্ষার…

Read More

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে সীমান্ত পিলার-৫২ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, বাঁশ কাটার উদ্দেশ্যে সাইফুল মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৩০০ মিটার ভেতরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ডুইল্যাঝিরি ক্যাম্পসংলগ্ন এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইনের ওপর পা পড়লে বিস্ফোরণ ঘটে। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাইফুল দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার বাসিন্দা। ঘটনার পর…

Read More

টাঙ্গাইলের ধনবাড়ীতে প্লাস্টিক পণ্যের ব্যাপক ব্যবহারে ঐতিহ্যবাহী বাঁশশিল্প এখন বিলুপ্তির দ্বারপ্রান্তে। একসময়ের সমৃদ্ধ এই কুটির শিল্পের ওপর ভর করে ধনবাড়ী হাটে অর্ধশতাধিক পরিবার জীবিকা নির্বাহ করলেও বর্তমানে তাঁদের দিন কাটছে চরম দুর্দিনে। হাটে আগের মতো বাঁশের পণ্যের দোকানও আর বসে না। ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের স্যান্ডালপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী চানমিয়া (৫০) জানান, সড়ক দুর্ঘটনায় পা হারানোর পর গত ১০ বছর ধরে তিনি বাঁশের তৈরি পণ্য পাইকারি কিনে হাটে হাটে বিক্রি করছেন। তবে বাজারে এসব পণ্যের চাহিদা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় তিন সদস্যের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। ধানের ডুলি, কুলা, চালুন, ঝাড়ু, মুরগির টোপা ও মাছ ধরার চাইয়ের বদলে বাজার…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত করতে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের সুবিধাজনক সময় বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে সফরের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর নিজ দপ্তরে যোগ দিয়ে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন হুমায়ুন কবির। বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। হুমায়ুন কবির বলেন, দেশের জাতীয় স্বার্থ রক্ষা করে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা তাঁর অন্যতম দায়িত্ব। বাংলাদেশ-ভারত সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।

Read More

রাঙামাটির বাঘাইছড়িতে বন্যপ্রাণী সংরক্ষণ, বন পুনরুদ্ধার ও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন বিষয়ক প্রকল্পের পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা ‘হিল ফ্লাওয়ার’-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। হিল ফ্লাওয়ারের প্রকল্প ব্যবস্থাপক মো. শামসুদ্দোহার সভাপতিত্বে ও মিলন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। বিশেষ অতিথি ছিলেন আরণ্যক ফাউন্ডেশনের ডা. মো. শওকত হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিম সারোয়ার। সভায় প্রকল্পের লক্ষ্য, সার্বিক কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন…

Read More

কুমিল্লার লালমাই পাহাড়ের রুক্ষ লাল মাটিতে অসম্ভবকে সম্ভব করে গড়ে তোলা হয়েছে এক নয়নাভিরাম চা-বাগান। কুমিল্লার বড় ধর্মপুর এলাকায় অবস্থিত ‘মজুমদার টি গার্ডেন’ যেন লালমাইয়ের চেনা চিত্রটাই বদলে দিয়েছে। পাহাড়ের ঢালু গায়ে সারিবদ্ধ বিটি-২ জাতের চা-গাছগুলো দূর থেকে দেখে মনে হয় নিপুণ শিল্পীর আঁকা সবুজ আলপনা। কৃষিবিজ্ঞানীদের মতে, লালমাই পাহাড়ের লেটারাইট বা আয়রন অক্সাইড সমৃদ্ধ ‘টেরা রোসা’ (অম্লীয় মাটি) ও পাহাড়ের ঢালু অংশ চা-গাছ জন্মানোর জন্য অত্যন্ত উপযুক্ত। বৃষ্টিপাত কম হওয়ায় কৃত্রিম সেচব্যবস্থা প্রয়োগ করে এ বাগানের পরিচর্যা করা হচ্ছে। তরুণ উদ্যোক্তা মো: তারিকুল ইসলাম মজুমদারের দৃঢ় প্রচেষ্টায় গড়ে ওঠা এ বাগান থেকে বর্তমানে প্রতিবছর কয়েক হাজার কেজি চা পাতা…

Read More

ফরিদপুরের বোয়ালমারীতে কবিরাজি চিকিৎসা ও ঝাড়ফুঁকের নামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে মো. হানিফ শেখ (৫১) নামের এক ভণ্ড কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত আসামি হানিফ শেখ আদালতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সাজাপ্রাপ্ত হানিফ শেখ বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের বাসিন্দা। মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ মার্চ চিকিৎসার জন্য…

Read More

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী সাজেক পর্যটন এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে সাজেক থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, সাজেক পর্যটন এলাকায় প্রথমে মো. জসিম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সৈকত (২৯) ও মো. মনির হোসেন (২৫) নামের আরও দুই সহযোগীকে আটক করতে সক্ষম হয় আইন প্রয়োগকারী সংস্থা। আটককৃতদের সবাই বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের বাঘাইহাট মাসালং গ্রামের বাসিন্দা। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন…

Read More

রাঙামাটি জেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী শোভাযাত্রা ও সুধী সমাবেশ। ‘মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৪ আগস্ট) সকালে তবলছড়ি মিনিস্টার ক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গিয়ে সুধী সমাবেশে রূপ নেয়। রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও স্থানীয় বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের প্রধান বক্তা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, চট্টগ্রাম বিভাগসহ পাহাড়ের প্রতিটি অঞ্চলকে মাদকমুক্ত করতে পুলিশ শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করবে। তবে এই লড়াইয়ে সকল রাজনৈতিক দল ও স্থানীয় সচেতন নাগরিকদের…

Read More