Author: অধিকার ডিজিটাল ডেস্ক

আইফোনের কিস্তির (ইএমআই) টাকা পরিশোধকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভারতের মহারাষ্ট্রে এক মর্মান্তিক ট্র্যাজেডি ঘটেছে। বাবার সঙ্গে বাকবিতণ্ডার পর পাহাড় থেকে লাফ দেওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে এবং চোখের সামনে স্বামী-সন্তানকে তলিয়ে যেতে দেখে ঝাঁপ দেন মা-ও। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২১ আগস্ট) মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার তিসগাঁও এলাকার একটি পাহাড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তরুণের নাম কুনাল। তিনি সম্প্রতি একটি আইফোন কিনেছিলেন। মোবাইলটির কিস্তির টাকা দেওয়ার জন্য তিনি পরিবারের কাছে চাপ দিচ্ছিলেন। ঘটনার দিন সকালে কিস্তির টাকা নিয়ে বাবা মুরলিধর চন্দগুড়ের সঙ্গে কুনালের তীব্র কথা-কাটাকাটি হয়।…

Read More

নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাবনা ও করণীয় নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসওবিই) উদ্যোগে নেক্সাস সেমিনার সিরিজের তৃতীয় পর্ব হিসেবে ‘নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য ইএসজি ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট ড. আফিফা রাইহানা। তিনি বলেন, ইএসজি ও জলবায়ু-সম্পর্কিত বিভিন্ন আবশ্যকতা ব্যবসায়িক কৌশল, বিনিয়োগ, বাজারে প্রবেশাধিকার, প্রতিযোগিতা সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি স্থিতিস্থাপকতার ওপর ক্রমবর্ধমান প্রভাব ফেলছে। তিনি জানান, পরিবেশ ও…

Read More

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ট্রাইব্যুনালে দাঁড়িয়ে নিজের চরম আর্থিক সংকটের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েছেন। ঘন ঘন শুনানির তারিখ ধার্য করায় আইনজীবীর ফি পরিশোধ করতে পারছেন না বলে আদালতকে জানান তিনি। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে শুনানি চলাকালে এই আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন আসামি রেদোয়ানুল ইসলামের পক্ষে তাঁর আইনজীবী শাহীনুর ইসলাম মামলার এক সাক্ষীকে জেরা করছিলেন। একপর্যায়ে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কথা…

Read More

জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর ২টা ১০ মিনিটে এক বিশেষ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহুল আলোচিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশন গঠিত প্যানেলের সার্বিক তদারকিতে এই ভোট কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠিত এই ভোটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় সংসদের অধিকাংশ সদস্য নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রে অনুপস্থিত দেখা গেছে তিন সংসদ সদস্যকে। যে তিন সংসদ সদস্য ভোটকেন্দ্রে উপস্থিত হননি তারা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে তাঁর নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা বিএনপি। গত বুধবার (১৯ আগস্ট) চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে এ ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম। সমাবেশে বক্তব্য প্রদানকালে এনসিপির রাজনীতি ও এর শীর্ষ নেতাদের তীব্র সমালোচনা করে সলিম উল্লাহ সেলিম বলেন, “এনসিপি নামে নতুন একটি দল গঠন করা হয়েছে, যাদের আচরণে সৌজন্যবোধের অভাব রয়েছে। সেই দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অশালীন বক্তব্য ও অরাজনৈতিক আচরণ করছেন।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পরবর্তীতে নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদপুরে পা…

Read More

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে করা একটি মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা বাদীর আবেদন পর্যালোচনা ও জবানবন্দি গ্রহণ শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে উপস্থিত হয়ে এ মামলার আবেদন করেন। বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে সিদ্ধান্ত দেওয়ার জন্য আদেশ অপেক্ষমাণ রাখেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, মামলার আরজিতে আইনি উপাদান এবং…

Read More

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলার কথা রয়েছে। ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এবার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার সম্ভাবনা জোরালো বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা…

Read More

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছিল, তা পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য বলে নাকচ করে দিয়েছেন তিনি নিজেই। দীর্ঘ জল্পনা-কালের অবসান ঘটিয়ে সৌদি আরবের দৈনিক পত্রিকা ওকাজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা স্পষ্ট করেছেন যে তিনি ধর্ম পরিবর্তন করেননি। সম্প্রতি মরক্কোর সফল নারী ব্যবসায়ী সোহাইলা তাহিরির সঙ্গে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন ৫৩ বছর বয়সী এই ২০০২ বিশ্বকাপজয়ী তারকা। স্ত্রীর ধর্মীয় অনুভূতি ও তাঁর মরোক্কান বন্ধুদের প্রতি সম্মান জানাতে ক্যাথলিক প্রথার পাশাপাশি ইসলামিক কিছু রীতিতেও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখান থেকেই তাঁর ধর্মান্তরিত…

Read More

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণভোটের সুস্পষ্ট রায় থাকা সত্ত্বেও তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। তিনি বলেন, “প্রত্যাশা ছিল গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু তা করা হয়নি। বিএনপি মুখে এক কথা বললেও বাস্তবে বিপরীত কাজ করছে এবং তারা জুলাই সনদ ও গণভোটের বিপক্ষেই অবস্থান নিয়েছে।” বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি। স্পিকার বা সংসদীয় ভোট ব্যবস্থার প্রসঙ্গে বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে যদি সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকত, তবে এ…

Read More

বগুড়ায় নিজ সন্তানকে ধর্ষণের দায়ে বাবা আব্দুল খালেককে (৫১) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে দুই লাখ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মারুফ হোসেন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক জেলার শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার বিবরণী ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে চারটার দিকে আব্দুল খালেক তার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিজ ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। সেই সময় শিশুটির সৎ মা স্থানীয় একটি…

Read More