Author: অধিকার ডিজিটাল ডেস্ক
ফরিদপুরের সালথায় অসহায় ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ১৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে সালথা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আমেনা রশিদ ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অব ঢাকা ইস্টের যৌথ আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আমেনা রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রোটারি ক্লাব অব ঢাকা ইস্টের সভাপতি ইদ্রিস আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ মিয়া। এ সময়…
ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শুক্রবার (২১ আগস্ট) খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত আয়োজিত এ প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেয়। নৌকা বাইচ দেখতে দুপুর থেকেই বুড়িগঙ্গার দুই তীরে হাজারো মানুষের ভিড় জমে। শত শত নৌকা ও ট্রলারে করে পরিবার-পরিজন নিয়ে নদীতে উপস্থিত হন নগরবাসী। নৌকার সারি, দর্শনার্থীদের উচ্ছ্বাস আর উৎসবের আমেজে বুড়িগঙ্গা হয়ে ওঠে প্রাণবন্ত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের লক্ষ্য ছিল নগরবাসীর মধ্যে ঢাকার প্রতি মমত্ববোধ, ভালোবাসা ও দায়িত্বশীলতা বাড়ানো এবং বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাটে…
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যানে তিনি সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় মন্ত্রীর সঙ্গে বান্দরবান জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নেন সাচিং প্রু জেরী।
ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ আজ শনিবার (২২ আগস্ট) দেশে আসছে। দুই দেশের কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে দুপুর নাগাদ পেট্রাপোল–বেনাপোল সীমান্ত দিয়ে মরদেহগুলো দেশে পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ গ্রহণ করতে অ্যাম্বুলেন্স নিয়ে বেনাপোলে অশ্রুসিক্ত নয়নে অপেক্ষা করছেন নিহতদের স্বজনেরা। গত ১৯ আগস্ট ভোরে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে নয়জন নিহত হন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক। নিহতদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তিন বছরের ছেলে স্বর্ণাশীষ দত্ত, শ্বশুর আকরাম আলী এবং সাভারের ব্যবসায়ী জোবায়ের বাবুর মরদেহ আজ বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার কথা।…
ফরিদপুরের সালথায় অসহায় ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ১৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে সালথা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আমেনা রশিদ ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অব ঢাকা ইস্টের যৌথ আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আমেনা রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রোটারি ক্লাব অব ঢাকা ইস্টের সভাপতি ইদ্রিস আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ মিয়া। এ সময়…
মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মায়ামির মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার সুলিভান ভাইদের সঙ্গে বিতর্কে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন মহাতারকা লিওনেল মেসি। ম্যাচের একপর্যায়ে কুইন সুলিভানের সঙ্গে কথা কাটাকাটির সময় তার ঘাড়ের পেছনে চড় বা থাপ্পড় মেরে বসেন মেসি। এ ঘটনায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ও এমএলএস কর্তৃপক্ষ মেসিকে আর্থিক জরিমানা করেছে, তবে জরিমানার সুনির্দিষ্ট অঙ্ক প্রকাশ্যে আনেনি। ড্র হওয়া এই ম্যাচটিতে দু’পক্ষের খেলোয়াড়দের মধ্যে বেশ কয়েকবার হাতাহাতি ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে বল ছাড়াই প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অপরাধে মাঠ ছাড়তে হয় ফিলাডেলফিয়ার প্রতিভাবান জুনিয়র ফুটবলার কাভান সুলিভানকে এবং তাঁকে…
সিলেট নগরীর রায়নগর রাজবাড়ী এলাকায় চাঞ্চল্যকর তিন খুনের মামলায় গ্রেপ্তারকৃত রঙমিস্ত্রি বাবুল মিয়া আদালতে ভিন্ন জবানবন্দি দিয়ে ঘটনার নতুন মোড় ঘুরিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার খাসকামরায় ১৮৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পূর্বে পুলিশের কাছে দেওয়া প্রেমের সম্পর্কের তথ্য অস্বীকার করে এবার তিনি দাবি করেন, ঘর ভাড়ার টাকা জোগাড় করতে চুরি করতে গিয়ে চিনে ফেলায় তিনজনকে হত্যা করেন তিনি। জবানবন্দিতে বাবুল মিয়া জানান, বাসায় পূর্বে রঙের কাজ করার সুবাদে সেখানে তাঁর অবাধ যাতায়াত ছিল। ঘটনার দিন সকালে চুরির উদ্দেশ্যে প্রবেশ করলে গৃহপরিচারিকা তাহমিনা বেগম তাঁকে দেখে চিৎকার দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি…
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী যদুনাথপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি বিদ্যালয় পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার সুমনের ব্যক্তিগত উদ্যোগে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১৬ জোড়া স্পোর্টস বুট, ১ সেট জার্সি ও ফুটবল। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. আবদুর গনী, সহকারী প্রধান শিক্ষক আবদুর রশিদ খান, ক্রীড়া শিক্ষক মো. আতিকুর রহমানসহ অন্য শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। খেলাধুলার এসব সরঞ্জাম শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ায় সভাপতিকে ধন্যবাদ জানিয়ে প্রধান শিক্ষক বলেন, “এই উপহার কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এবং নতুন উদ্দীপনা তৈরিতে বড় ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে…
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানিয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়। অভিনন্দন বার্তায় জাবিপ্রবি উপাচার্য বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ, সংগ্রাম ও আপসহীন ভূমিকা নতুন প্রজন্মের জন্য এক অনন্য অনুকরণীয় দৃষ্টান্ত।” তিনি সাবেক এই সংসদ সদস্য ও সফল মন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভূয়সী প্রশংসা করেন। উপাচার্য আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর পদায়ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক নতুন আশার…
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত আসছে
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
