Author: অধিকার ডিজিটাল ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলে লাল-সবুজদের জন্য এক নতুন দুয়ার উন্মোচিত হলো। প্রথমবারের মতো আয়োজিত ‘ফিফা আসিয়ান কাপ’-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই টুর্নামেন্টে শুরুতে ভারতের খেলার কথা থাকলেও তারা নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের জায়গায় খেলার আমন্ত্রণ পায় বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটির জরুরি সভায় ঐতিহাসিক এই প্রস্তাব সানন্দে গ্রহণ করা হয়েছে। ফিফার সরাসরি তত্ত্বাবধান ও অর্থায়নে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় বসবে এই আন্তর্জাতিক আসর। সেপ্টেম্বর উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়ায় ভারত আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ায়। এরপরই ফিফা ও আসিয়ান ফুটবল ফেডারেশন বাংলাদেশকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানায়। টুর্নামেন্টে…

Read More

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে বিদ্যুৎ স্টেশন নির্মাণের জন্য নিজের ৩৮ শতাংশ জমি দান করে জনকল্যাণমূলক দৃষ্টান্ত স্থাপন করেছেন পারফেক্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান। দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিরসন এবং স্থানীয় কৃষিকাজ ও ব্যবসা-বাণিজ্যের উন্নতির স্বার্থে তাঁর এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। আতাউর রহমান পার্শ্ববর্তী সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসামদিয়া, কোন্দারদিয়া, নাগদী, আমড়দী ও নতিবদিয়াসহ আশপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে ভোল্টেজের ওঠানামা ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থবিরতা বিরাজ করছিল। এই পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ বিভাগের উদ্যোগে হাসামদিয়া গ্রামে একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র…

Read More

জাপানের দক্ষিণ ও পূর্বাঞ্চলে রবিবার (২৩ আগস্ট) ভোরে আঘাত হানা ৫.৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। ভোরে ঘুমন্ত অবস্থায় হওয়া এই হঠাৎ কম্পনে রাজধানী টোকিওসহ আশেপাশের অঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাপানের আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইবারাকি প্রিফেকচারের ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে। কোনো সুনামির সতর্কতা জারি করা না হলেও প্রিফেকচারাল পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা নিশ্চিত করেছে যে টোকিও, সাইতামা, কানাগাওয়া, চিবা ও ইবারাকিতে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আহতদের বড় অংশই আতঙ্কে ছুটোছুটি করতে গিয়ে বা বিছানা থেকে পড়ে আঘাত পান। ভূমিকম্পের ধাক্কায় রাজধানী টোকিও ও পার্শ্ববর্তী এলাকার কিছু অংশে ট্রেন…

Read More

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চারজনের পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে সিআইডি ও কোতোয়ালি থানা পুলিশ প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশগুলো উদ্ধার করে। নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যমতে, বাড়িটির গেটে গত তিন দিন ধরে তালা ঝুলতে দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পুলিশ ভেতরে ঢুকে চারজনের গলিত দেহ পড়ে থাকতে দেখে। সিআইডি রংপুরের ইনচার্জ সুমির চৌধুরী…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। পদত্যাগের পরপরই তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রথম প্রজ্ঞাপনে জানানো হয়, জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। অন্যদিকে, দ্বিতীয় প্রজ্ঞাপনে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। উপদেষ্টা পদে বহাল থাকাকালে তিনি পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন। উল্লেখ্য,…

Read More

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে আবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৫-৬ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর…

Read More

নীল কাপ্তাই হ্রদ, সবুজে ঘেরা পাহাড় আর গহীন অরণ্যের মেলবন্ধনে রাঙামাটি বরাবরই দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। বর্ষা মৌসুমে এই সৌন্দর্য যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পাহাড়ের বুক চিরে নেমে আসে অসংখ্য ঝর্ণা ও জলপ্রপাত। সুবলং, ধুপপানি, মুপ্পোছড়া, ন’কাটাছড়া, ঘাগড়ার কলাবাগানসহ বিভিন্ন ঝর্ণায় এ সময় পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। দুর্গম পাহাড়ি পথ, ঝিরিপথ, পিচ্ছিল পাথর ও নৌযাত্রা পেরিয়ে এসব ঝর্ণায় পৌঁছাতে হয়। ফলে ঝর্ণা ভ্রমণ শুধু প্রকৃতি দেখার অভিজ্ঞতাই নয়, বরং এক ধরনের রোমাঞ্চকর অভিযাত্রাও। স্থানীয়ভাবে প্রশিক্ষিত গাইডরা পর্যটকদের নিরাপদ চলাচলে সহযোগিতা করছেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় গাইড ও কমিউনিটি-ভিত্তিক উদ্যোগও নেওয়া হয়েছে। তবে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্লাস্টিক ও…

Read More

ফরিদপুরের সালথায় রাজনৈতিক ও সামাজিক বিরোধের জেরে এক উপজেলা ছাত্রদল নেতার নেতৃত্বে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের জুগিকান্দা গ্রামে এ তাণ্ডব চালানো হয়। ঘটনায় ১০ থেকে ১২টি বসতঘর ও একটি মুদি দোকানে ব্যাপক ক্ষতিসাধন করা হয় বলে ভুক্তভোগী পরিবারগুলো দাবি করেছে। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, সালথা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজিব হোসেনের নেতৃত্বে মুরাটিয়া, সজনকান্দা ও জুগিকান্দা গ্রামের বহিরাগত একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জুগিকান্দা গ্রামে তাণ্ডব চালায়। অতর্কিত এ হামলায় কয়েকটি ঘরের মালামাল লুটপাট, ভাঙচুর ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ধলেনা বেগম ও সোখিনা বেগম…

Read More

পীরের আধ্যাত্মিক নির্দেশনা এবং কবরের আজাব থেকে মুক্তির আকুতি থেকে দীর্ঘ ৯৮ বছর ধরে একটানা ২৪ ঘণ্টা কোরআন তেলাওয়াত চলছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী নওয়াব শাহি জামে মসজিদে। ১৯২৭ সাল থেকে শুরু হওয়া এই অলৌকিক ধারাবাহিকতা প্রাকৃতিক দুর্যোগ কিংবা মুক্তিযুদ্ধের কঠিন সময়েও এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। সংবাদ সূত্রে জানা গেছে, নওয়াব পরিবারের প্রতিষ্ঠাতা ও তৎকালীন মুসলিম নেতা সৈয়দ নওয়াব আলী চৌধুরী তাঁর পীরের পরামর্শে ১৯২৭ সালে এই মসজিদে সার্বক্ষণিক কোরআন তেলাওয়াতের সূচনা করেন। এর দুই বছর পর, ১৯২৯ সালে তিনি মৃত্যুবরণ করলে মসজিদের মিনারের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। চারজন হাফেজ পর্যায়ক্রমে পাঁচ ওয়াক্ত নামাজের নির্ধারিত সময় ব্যতীত…

Read More

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার সমর্থকদের হামলায় শাহ আলম মাতুব্বর (৫৫) নামের এক স্থানীয় বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। হামলায় তাঁর একটি দাঁত উপড়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে। আহত শাহ আলম মাতুব্বর মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে। ভুক্তভোগী শাহ আলম মাতুব্বর দাবি করেন, গত বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের গাড়ি ভাঙচুর মামলার আসামি মাঝারদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ মোল্যাকে পুলিশ গ্রেফতার করে। উক্ত গ্রেফতারের পেছনে শাহ আলমের হাত রয়েছে—এমন অভিযোগে ক্ষুব্ধ হয়ে ফরিদ মোল্যার সমর্থকেরা শুক্রবার বিকেলে…

Read More