Author: অধিকার ডিজিটাল ডেস্ক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের চালানের আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউজের যৌথ দল। রোববার (১৯ জুলাই) গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফলের ক্যারেটের ভেতর থেকে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ফুড লিঙ্ক (Food Link)। চালানটির এয়ারওয়ে বিল (Air Waybill) নম্বর ১৬০১২৭৪০০৯২। উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ প্রাথমিকভাবে অন্তত ১৬ কেজি বলে নিশ্চিত হওয়া…
মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ ভার্সনে হঠাৎ প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। ব্যবহারকারীদের অভিযোগ, তারা ফেসবুকে লগ-ইন করতে পারছেন না। এছাড়া ওয়েবসাইট লোড হতে বিলম্ব, নিউজ ফিড আপডেট না হওয়া এবং বিভিন্ন ফিচার ব্যবহারেও বিঘ্ন ঘটছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ বিভ্রাটের বিষয়টি তুলে ধরেছেন। বিভিন্ন প্রযুক্তি পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম, বিশেষ করে ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবায় সমস্যা নিয়ে ব্যাপক অভিযোগ জমা পড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়, যা সম্ভাব্য বৈশ্বিক প্রযুক্তিগত বিভ্রাটের…
রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রলারে থাকা অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত নিখোঁজ দুইজনের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিশ্বকাপ শুরুর আগেই টিকিটের উচ্চমূল্য নিয়ে ব্যাপক আলোচনা ছিল। তবে ফাইনালকে ঘিরে শেষ মুহূর্তে সেই দাম আরও কয়েকগুণ বেড়ে গেছে। বর্তমানে ফাইনালের টিকিট ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। শনিবার ফিফার অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে গোলপোস্টের পেছনের গ্যালারির সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছিল ৬,৪১১.২৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকার সমান। কয়েক ঘণ্টার মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়। এরপর সবচেয়ে কম দামের টিকিটের মূল্যও প্রায় ১০ হাজার ডলারে পৌঁছে যায়। স্টেডিয়ামের আপার ডেকের কর্নার অংশের এসব টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা। মাঠের কাছাকাছি আসনের টিকিট কিনতে গুনতে হচ্ছে প্রায়…
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দীর্ঘ ১৭ বছর মানুষের মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত ছিল এবং বিরোধী নেতাকর্মী ও সাধারণ মানুষকে নানা ধরনের নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে। তবে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের পর সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশ এখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে এবং সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশের আয়োজিত ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ শীর্ষক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তাঁর বাবা প্রয়াত কে…
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মাহমুদুল হাসান রিজভীসহ সকল শহিদকে স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন, ইবি সংসদের সভাপতি নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান, কোষাধ্যক্ষ রাহাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সবুজ, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা, বিজ্ঞানবিষয়ক সম্পাদক মো. সবুজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মোমবাতি প্রজ্বলন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি নুর আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মাহমুদুল হাসান রিজভীসহ যাঁরা ২০২৪ সালের আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন, তাঁদের স্বপ্ন ও প্রত্যাশা…
মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে সোনালী ব্যাংক পিএলসি। শনিবার (১৮ জুলাই) ফরিদপুর শহরতলীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার’স অফিস, ফরিদপুরের আওতাধীন ৮৭টি শাখার শাখা ব্যবস্থাপক, পাঁচটি প্রিন্সিপাল অফিসের মানিলন্ডারিং কর্মকর্তা এবং জেনারেল ম্যানেজার’স অফিসের নির্বাহী কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার’স অফিস, ফরিদপুরের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. তানজিমুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম বলেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে…
সরকারের উচ্চপদস্থ ব্যক্তি ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে আতিয়ার দর্জি (৪৪) নামে এক ব্যক্তিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় ফরিদপুর শহরে র্যাব-১০-এর সিপিসি-৩ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা। গ্রেপ্তার হওয়া আতিয়ার দর্জি ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকার মৃত আব্দুল বাকী দর্জির ছেলে। র্যাব জানায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তি ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করে আসছিল। এসব অ্যাকাউন্টের মাধ্যমে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি এবং সাধারণ মানুষের…
বাংলাদেশের জাতীয় ফুল শাপলা একসময় দেশের গ্রামাঞ্চলের বিল-ঝিল, পুকুর, খাল ও জলাশয়জুড়ে নয়নাভিরাম সৌন্দর্য ছড়িয়ে থাকত। ধনবাড়ী উপজেলাতেও লাল, সাদা, গোলাপি, বেগুনি ও নীল রঙের শাপলার সমারোহ ছিল চোখে পড়ার মতো। তবে কালের বিবর্তন, জলবায়ু পরিবর্তন, জলাশয় ভরাট, দখল এবং আধুনিক কৃষিতে অতিরিক্ত রাসায়নিক ও কীটনাশকের ব্যবহারের কারণে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই জাতীয় ফুল। বাংলাদেশের আবহাওয়ায় সাধারণত সাদা, লাল, বেগুনি, হলুদ ও নীল—এই পাঁচ ধরনের শাপলা দেখা যায়। এর মধ্যে সাদা শাপলা দেশের জাতীয় ফুল হিসেবে স্বীকৃত। একসময় বর্ষা ও শরৎ মৌসুমে ধনবাড়ীর বিভিন্ন জলাশয় শাপলার সৌন্দর্যে ভরে উঠলেও বর্তমানে সেই দৃশ্য প্রায় বিলীন। এখন কোথাও কোথাও গভীর জলাশয়ে…
নরসিংদীর শিবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে ইটাখোলা-মনোহরদী সড়কের বাজনাব এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাফিজ ও স্বাধীন। তারা দুজনেই স্থানীয় আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবারের এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নাফিজ ও স্বাধীন। পথে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
