Author: অধিকার ডিজিটাল ডেস্ক
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ি পঞ্চম শ্রেণি এবং দাখিল অষ্টম শ্রেণির চলতি বছরের বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণ আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ কার্যক্রম চলবে, তবে ফি পরিশোধের শেষ সময় ১১ সেপ্টেম্বর। সম্প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ড অনুমোদিত সব স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। একইভাবে, দাখিল ৮ম শ্রেণির ক্ষেত্রেও ৬ষ্ঠ শ্রেণির নিবন্ধনের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী ফরম পূরণের…
চার বছর ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর-ময়েনদিয়া সড়ক। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ এই সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি ও কাদা জমে সৃষ্টি হচ্ছে চরম ঝুঁকি, যার ফলে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। সোমবার (৩১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, যোগারদিয়া বটতলা মেইন রোড সংলগ্ন অংশের অবস্থা সবচেয়ে নাজুক। খানাখন্দ এড়িয়ে চলতে গিয়ে যানবাহনগুলোকে উল্টো পথে বা মাঝরাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বৃষ্টির পর পানি জমে যাওয়ায় চালক ও পথচারীরা গর্ত চিহ্নিত করতে পারছেন…
গানের জগতে এক যুগেরও বেশি সময় ধরে সফল পদচারণার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেলেন জনপ্রিয় গীতিকার রেজাউর রহমান রিজভী। গীতিকার হিসেবে তিনি এবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সম্মাননায় ভূষিত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকার জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রিজভীর হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুলসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। সম্মাননা গ্রহণ করে রিজভী বাচসাস পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সৃষ্টিশীল কাজের এই মূল্যায়ন ভবিষ্যতে অব্যাহত রাখার আহ্বান জানান। উল্লেখ্য, ২০১৩ সালে রাকিব মোসাব্বিরের কণ্ঠে “সুখ পাখি” গানের মাধ্যমে গীতিকার হিসেবে রিজভীর আত্মপ্রকাশ ঘটে।…
রাজধানী ঢাকায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে ছিনতাইয়ের ঘটনা। অধিকাংশ ক্ষেত্রে মামলা না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করার ফলে অপরাধের প্রকৃত ভয়াবহতা ও পরিসংখ্যান আড়ালেই থেকে যাচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, গত ছয় মাসে দস্যুতার মামলা হয়েছে ১৪৯টি এবং ডাকাতির ১৮টি। তবে ভুক্তভোগীদের অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের বিশ্লেষণে দেখা যায়, থানা পুলিশ প্রায়ই ছিনতাইয়ের ঘটনায় ‘ফোন হারানোর’ জিডি দিয়ে ভুক্তভোগীদের বিদায় করে দেয়, যা সরকারি অপরাধ রেকর্ডে প্রকৃত চিত্র প্রতিফলিত হতে দেয় না। গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া ২২টি আলোচিত ও গুরুতর ছিনতাইয়ের ঘটনা বিশ্লেষণে অন্তত ২৬ জন সরাসরি ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৬…
হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বেড়েছে। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা তীব্র হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার বৈশ্বিক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.৫১ ডলার বা ২.৮৫ শতাংশ বেড়ে ৯০.৬১ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২.১৩ ডলার বা ২.৫৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.৫৩ ডলারে গিয়ে ঠেকেছে। রোববার হরমুজ প্রণালির লারাক দ্বীপে অবস্থিত ইরানের দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় মার্কিন বাহিনী হামলা চালায়। এর জবাবে জর্ডানের কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে ইরানের বিপ্লবী গার্ড হামলা চালিয়ে ব্যাপক…
ভারতের বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় সঙ্গীর সঙ্গে তীব্র কথাকাটাকাটির একপর্যায়ে একটি ভবনের সপ্তম তলা থেকে নিচে পড়ে ২৩ বছর বয়সী এক তরুণী মারা গেছেন। নিহত তরুণীর নাম জননী, তিনি পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী এবং ‘সোসিয়েতে জেনারেল’ নামের একটি সংস্থায় কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা মনিচাভেলু (৩০) নামের এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, নিহত জননী পুদুচেরির উলাইভাইক্কাল এলাকার বাসিন্দা এবং তিনি হোয়াইটফিল্ডের ইসিসি রোডের একটি পিজি (পেইং গেস্ট)-তে থাকতেন। আহত মনিচাভেলুও পুদুচেরির বাসিন্দা এবং তিনি একটি সাপ্লাই ও ট্রান্সপোর্ট কোম্পানিতে কর্মরত। প্রাথমিক তদন্ত ও পুলিশের বরাতে জানা গেছে, ঘটনার দিন সকালে জননী ও মনিচাভেলুর মধ্যে কোনো…
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের নোয়াখালীর জেলা শহর মাইজদী ও এর পার্শ্ববর্তী এলাকায় চলাচলের সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (স্টুডেন্ট কার্ড) সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এএফএম আরিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী জেলা শহরে কিশোর গ্যাং ও মাদকবিরোধী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ অবস্থায় টিউশন, শিক্ষা-সহায়ক কার্যক্রমসহ বিভিন্ন প্রয়োজনে মাইজদী ও এর পার্শ্ববর্তী এলাকায় যাতায়াতকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিচয়পত্র প্রদর্শন করতে হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ছাড়া সন্ধ্যার পর শিক্ষার্থীদের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান…
পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক লাখ টাকার বিনিময়ে নিজের দেড় বছরের সন্তানকে অন্যের কাছে দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা মো. মারুফের বিরুদ্ধে। শিশুটিকে দেওয়ার পর ওই টাকা নিয়ে মারুফ ঢাকায় গিয়ে নতুন আইফোন কিনেছেন বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শনিবার (২৯ আগস্ট) উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গোপালদি গ্রামের মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মারুফ ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি। মারুফের পরিবারের অভিযোগ, তিনি এক লাখ টাকার বিনিময়ে দেড় বছরের শিশু মুসাকে দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের রোমানাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে দিয়ে দেন। পরে ওই টাকা নিয়ে ঢাকায় চলে যান এবং নতুন আইফোন…
দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩০ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো তলবি চিঠিতে সাবেক এই সেনাপ্রধানকে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যার অনুসন্ধান কার্যক্রম বর্তমানে চলমান। সুষ্ঠু ও…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আনুষ্ঠানিকভাবে মাঠে গড়িয়েছে ‘আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। প্রতিযোগিতার উদ্বোধনী রোমাঞ্চকর ম্যাচে ফার্মেসী বিভাগকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে সূচনা করেছে অর্থনীতি বিভাগ। রোববার (৩০ আগস্ট) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. জুলহাস উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
