Author: অধিকার ডিজিটাল ডেস্ক
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সীমান্তে প্রথমবার সমতলের চা বাগান দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই সাথে ২২৫ বছরের পূরোনো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আমগাছ দেখেও প্রশংসা করেছেন তিনি। সোমবার (৩১ আগষ্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের নিটালডোবা গ্রামে গ্রীন ফিল্ড টি এস্টেট লিমিটেড এর সমতল চা বাগান দেখতে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় তার সাথে স্ত্রী ও কয়েকজন সফর সঙ্গী ছিলেন। পরে বেলা আড়াইটার সময় সীমান্তে নাগরনদী ঘেষা চা বাগানে উপস্থিত হোন তিনি। চা শ্রমিকদের সাথে চা পাতা তোলা এবং ফটোসেশনে অংশ নেন। এসময় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সাংবাদিকদের…
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২৪ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের এ সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমেও নিশ্চিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। সাক্ষাৎকালে উপাচার্য নোবিপ্রবির শিক্ষা, গবেষণা ও সামগ্রিক অগ্রগতির বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। দেশের উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশে বিশ্ববিদ্যালয়ের অবদান, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। পরে উপাচার্য…
দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২৮ নম্বর বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান। এ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামিল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা খাতুন এবং যমুনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলাল। অনুষ্ঠানে ধনবাড়ীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী প্রধান শিক্ষক খলিলুর…
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন নতুন ভোটার। সোমবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন। নতুন ভোটার তালিকার বিস্তারিত তথ্য: মোট ভোটার: ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন পুরুষ ভোটার: ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন নারী ভোটার: ৬ কোটি ৩২…
চীনের মকিতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাংলাদেশ পুরুষ ও নারী দল তাদের প্রথম ট্রেনিং সেশন সফলভাবে সম্পন্ন করেছে। সোমবার (৩১ আগস্ট) আয়োজক দেশে পৌঁছানোর পর মূল ভেন্যুতে দুপুরের রোদে অনুশীলনে নামেন দু’দলের খেলোয়াড়েরা। প্রথম দিনের অনুশীলনের পর আয়োজকদের দেওয়া থাকার ব্যবস্থা, আবাসন সুবিধা এবং মূল ভেন্যুর সার্বিক ক্রীড়া অবকাঠামো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন খেলোয়াড় ও অফিশিয়ালরা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই সেখানকার অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়েছে উভয় দল। তীব্র শীতের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে ও নিজেদের শরীরকে মানিয়ে নিতে অনুশীলনে অতিরিক্ত জোর দিচ্ছেন তারা। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও লাল-সবুজ প্রতিনিধিদের মানসিক…
দীর্ঘ দেড় মাসের বিরতি শেষে অবশেষে অনুশীলনে ফিরেছেন জাতীয় দলের গতি তারকা নাহিদ রানা। রোববার (৩১ আগস্ট) দুপুরে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বোলিং অনুশীলন শুরু করেন তিনি। এ সময় মাঠে উপস্থিত ছিলেন জাতীয় দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের এবং ফিজিও বায়েজিদুল ইসলাম। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোটে পড়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম এই পেসার। চোটের কারণে তিনি সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরও মিস করেন। বর্তমানে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই শুরুর দিকে তাঁকে স্বল্প রানআপে বোলিং অনুশীলনে রাখা হয়েছে। বিসিবির ফিজিও ও ট্রেইনারদের পর্যবেক্ষণ অনুযায়ী,…
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের (৪৭) মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দীর্ঘ দেড় ঘণ্টাব্যাপী শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রায়ের পর আছিয়ার মা আয়েশা আক্তার কান্নাজড়িত কণ্ঠে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত হিটু শেখের ফাঁসি কার্যকর না হবে, ততক্ষণ তাদের মনে শান্তি ফিরবে না। একই সাথে তিনি পরিবারের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সরকারের সহযোগিতা দাবি করেন।…
দেহের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ, রক্ত সঞ্চালন, হজমক্রিয়া ও কিডনির কার্যকারিতা বজায় রাখতে পর্যাপ্ত পানি পান আবশ্যক। অনেকে মনে করেন সবার জন্যই দৈনিক আট গ্লাস পানি পান নির্দিষ্ট, যা পুষ্টিবিজ্ঞান অনুযায়ী সঠিক নয়। বয়স, শারীরিক ওজন, আবহাওয়া ও শারীরিক পরিশ্রমের ওপর ভিত্তি করে ব্যক্তিভেদে পানির চাহিদা ভিন্ন হয়। কার কতটুকু পানি প্রয়োজন? ওজন অনুযায়ী হিসাব: একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন প্রতি কেজি ওজনের জন্য ৩০ থেকে ৩৫ মিলিলিটার পানি প্রয়োজন। উদাহরণস্বরূপ, ৬০ কেজি ওজনের একজন ব্যক্তির দৈনিক ১.৮ থেকে ২.১ লিটার পানি পান করা উচিত। শিশু ও কিশোর-কিশোরী: শিশুদের দেহে পানির ঘাটতি দ্রুত ঘটে এবং কিশোরদের শারীরিক বৃদ্ধি ও কায়িক শ্রম বেশি…
দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “অসহায় মানুষের পাশে”-এর ২১ সদস্যবিশিষ্ট এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ আগস্ট ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সংগঠনের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে জনাব আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক হিসেবে জনাব নাইম হাসানকে নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটির অন্য পদের প্রতিনিধিরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও শফিক বিন আজহার; কোষাধ্যক্ষ আব্দুল হান্নান রাজ; সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান; আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক (শিক্ষানবিশ আইনজীবী) মোহাম্মদ ফোরকান আলী; প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার হোসাইন; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরিফুল…
সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখা জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা, সৃজনশীল নাটক ও বিজ্ঞাপনকে স্বীকৃতি জানাতে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথতায় এ অ্যাওয়ার্ডের আয়োজন করা হচ্ছে। বিগত বছরে সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত গণমাধ্যম পুরস্কারের সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বিস্তৃত পরিসরে এ আয়োজন করা হচ্ছে। জেন্ডার-সংবেদনশীল ও সামাজিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতা এবং সৃজনশীল কনটেন্টকে স্বীকৃতি দেওয়া হবে। সংবাদপত্র প্রতিবেদন বিভাগে দুটি—স্থানীয় ও জাতীয় পর্যায়; টেলিভিশন প্রতিবেদন; অনলাইন নিউজ পোর্টাল; বিনোদন প্রতিবেদন বিভাগে দুটি—স্থানীয় ও জাতীয় পর্যায়; বিনোদন কনটেন্ট (নাটক); এবং বিজ্ঞাপন…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
