Author: অধিকার ডিজিটাল ডেস্ক

নওগাঁর মান্দা উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক বাড়িতে ঢুকে মালামাল চুরির সময় তিন ভুয়া ডিবি সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২৯ আগস্ট) মান্দা উপজেলার পারুই-টুঙ্গি গ্রামের সুকুমার প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই তিন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে সুকুমার প্রামাণিকের বাড়িতে প্রবেশ করেন। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি ও আতঙ্কিত করে ঘরের বিভিন্ন মালামাল লুট করে চুরির চেষ্টা চালান। চুরি করা মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে তাঁদের আটক করেন। পরে খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে…

Read More

দেশে সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পর্যপ্ত মজুত থাকা সত্ত্বেও কিছু দুষ্কৃতিকারী বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে, যা সরকার কোনোভাবেই সহ্য করবে না। কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ নিশ্চিত করতে সরকার শতভাগ সতর্ক রয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী আরও বলেন, ফরিদপুর অঞ্চলের মাটির উর্বরতা ও গুণাগুণ অত্যন্ত চমৎকার। এখানকার মাটি ও আবহাওয়ার বৈচিত্র্যের কারণে তুলনামূলক কম সার…

Read More

রাঙামাটির বাজারফান্ড এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভূমি হস্তান্তর, বন্ধকি দলিল রেজিস্ট্রি ও ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। শনিবার (২৯ আগস্ট) সকালে শহরের হ্যাপি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বনরূপা পুলিশ বক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বাজারফান্ড জমি নিয়ে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতার কারণে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংক ঋণ সুবিধা থেকে…

Read More

সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত ও এনসিপির লংমার্চের ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর প্রস্তুতির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে। জনগণ তাদের এ ধরনের উদ্যোগ মেনে নেবে না। তিনি আরও অভিযোগ করেন, জামায়াত-এনসিপি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এবং আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, এনসিপি জামায়াতের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সংসদে ১১ দলীয় জোটের…

Read More

রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে মোসা. রনজিনা পারভীন নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। জানা গেছে, চিকিৎসকের পরামর্শে চোখ দেখাতে ভোরে বগুড়া থেকে ঢাকায় আসেন তিনি। গাবতলী থেকে রিকশাযোগে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত…

Read More

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে একটি বিশেষায়িত ইউনিট গঠন করেছে সরকার। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ইউনিটটি ইতোমধ্যে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভারী অস্ত্র উদ্ধারে সহায়তাকারী তথ্যদাতাদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, পুলিশের অভ্যন্তরীণ বিষয় ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অস্ত্রের ধরন অনুযায়ী তথ্যদাতাদের পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ভারী অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ ২…

Read More

চুয়াডাঙ্গায় শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ও ইজিবাইকের চলাচল নিয়ে বিরোধের জেরে জেলার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করেছে আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতি। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়াসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শ্রমিকদের ওপর হামলার অভিযোগে শ্রমিকরা সড়ক অবরোধ ও কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রাখেন। পরে পুলিশ সুপার ও প্রশাসনের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হলেও মালিক পক্ষ শনিবার থেকে জেলার সব রুটে ধর্মঘটের ঘোষণা দেয়। মালিক ও শ্রমিক নেতাদের দাবি, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সড়কে…

Read More

পটুয়াখালীর দুমকীতে একটি মসজিদের ভেতরের কক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি বায়তুল মামুর জামে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের থাকার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ছোট জামুরা এলাকার বাসিন্দা। তিনি প্রায় দুই বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে এক মুসল্লি মসজিদের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করেন। পরে নির্ধারিত কক্ষে সায়েমকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে…

Read More

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার কিছুক্ষণ পর দুর্বৃত্তরা কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিস্ফোরণের সময় বিএনপি কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং এর সামনে কোনো লোকজনও ছিলেন না। বিকট শব্দে বিস্ফোরণের খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। পরে বিএনপির স্থানীয় নেতারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ ঘটনায় থানায়…

Read More

চরে সবুজ ঘাস, অথচ সেই ঘাসেই লুকিয়ে ছিল মৃত্যুর ফাঁদ, পটুয়াখালীর বাউফলে চরের ঘাসে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছে এমন অভিযোগ উঠেছে। বিষাক্ত ঘাস খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়ে প্রায় ২৫টি মহিষ। এর মধ্যে মারা গেছে তিনটি। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার কেশবপুর ইউনিয়নের লালচরে এ ঘটনা ঘটে। ঘটনার পর মহিষের মালিক ও রাখালদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক ও ক্ষোভ। স্থানীয় পশু চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে, মহিষগুলোর অসুস্থতার পেছনে বিষাক্ত ঘাস খাওয়াই প্রধান কারণ হতে পারে। চরের ঘাস খাওয়ার পরপরই মহিষগুলো অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে কয়েকটির শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বছরের পর বছর যে চরের সবুজ ঘাসে মহিষের…

Read More