Author: অধিকার ডিজিটাল ডেস্ক
কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে আনার সময় ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। গত শনিবার (২৯ আগস্ট) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সাবরাং বিওপি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— টেকনাফের কুলালপাড়ার মৃত কবির আহমেদের ছেলে মো. জামাল হোসেন (৩৮), সাবরাং নোয়াপাড়ার আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৪) এবং শাহ আলমের ছেলে মো. এমরান (২৫)। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-র অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত দিয়ে সীমান্ত অতিক্রম করে মাদকের একটি বড় চালান প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং সংলগ্ন নাফ নদীতে অবস্থান নেন বিজিবি সদস্যরা। একটি ইঞ্জিনচালিত…
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক আর নেই। আজ রোববার (৩০ আগস্ট) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। ড. এনামুল হক শিক্ষাজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং পরবর্তীতে নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের আইজিপি হিসেবে নিযুক্ত হন। পুলিশ ক্যাডারে সফল কর্মজীবন শেষে…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবীন শিক্ষার্থীদের ব্যক্তিগত, পেশাগত ও নেতৃত্বগুণের দীর্ঘমেয়াদি বিকাশ এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দিতে এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের (ইএলডিসি) উদ্যোগে ‘জেনারেল মেম্বার ইন্ডাকশন ৫.০’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্টাডিজেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলামিন সরকার। আয়োজন সম্পর্কে ইএলডিসির সাধারণ সম্পাদক সাঈদ হাসান কানন বলেন, জিএম ইন্ডাকশন ৫.০ নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে আরও সুন্দর, দক্ষ ও অর্থবহ করার উদ্যোগ। একাডেমিক জ্ঞানের পাশাপাশি নেতৃত্ব,…
কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশনের পরিকল্পনা রয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিলওয়ের গেট খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে গত মাসেও কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন করা…
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল ফের বন্যার পানিতে প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে শনিবার দুপুরের দিকে কাচালং নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌরসভা এলাকা, খেদারমা, আমতলী ইউনিয়ন ও সাজেক ইউনিয়নের কয়েকটি নিম্নাঞ্চল তলিয়ে যায়। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর আগে গত মাসের প্রথম দিকেও বাঘাইছড়ির নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছিল। ফের বন্যা দেখা দেওয়ায় এসব এলাকার মানুষের মধ্যে দুর্ভোগ বেড়েছে। এদিকে শনিবার সকাল ১১টার দিকে আমতলী ইউনিয়নের চুড়াখালী গ্রামে বাড়ির পাশের কাচালং নদীতে গোসল করতে গিয়ে নুসরাত (৮)…
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির জনপ্রিয় পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে গেছে। ঝুঁকি এড়াতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতুটিতে চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে ডুবে যায়। বর্তমানে সেতুটির বড় একটি অংশ পানির নিচে থাকায় সেখানে পর্যটকদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, বর্তমানে হ্রদে ১০৫ দশমিক ৫৪ এমএলএম পানি রয়েছে। এ পানি দিয়ে…
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বেলুন উড্ডয়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় সংগঠনটির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে সংগঠনটির ৩৫ বছরের পথচলা উদযাপন উপলক্ষে ‘৩৫’ সংখ্যা খচিত বেলুন উড্ডয়ন করা হয়। পরে ক্যাম্পাসের পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গাজী শাওন বলেন, সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে আসছে। নৈতিক ও আদর্শবান প্রজন্ম গড়ে তোলার…
ফরিদপুরের সালথায় ফুফু ও দাদির সঙ্গে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মো. সিফাত (৮) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইউসুবদিয়া উত্তরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সিফাত ঢাকার মোহাম্মদপুর থানার শংকর এলাকার বাসিন্দা ইমরানের ছেলে। গত ২৩ আগস্ট সে ফুফু ও দাদির সঙ্গে সালথার ইউসুবদিয়া উত্তরপাড়ায় ফুফার বাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করতে যায় সিফাত। খেলাধুলার একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাকে খুঁজতে থাকেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয় নুরুল ইসলামের বাড়ির পাশের একটি ডোবা…
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুত বেড়ে যাওয়ায় পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুর পাটাতনের বেশির ভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। এতে সেতুতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শনিবার (২৯ আগস্ট) দুপুর থেকে পর্যটকদের প্রবেশ ও চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। শনিবার দুপুর ২টায় হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল রেকর্ড করা হয়। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পর্যটন কর্পোরেশন জানিয়েছে, পাটাতনের অধিকাংশ অংশ পানিতে ডুবে যাওয়ায় বর্তমানে সেতুতে পর্যটকদের চলাচল নিরাপদ নয়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পরিস্থিতি স্বাভাবিক না…
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় বই দেখে উত্তর লেখার ঘটনায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা-সংক্রান্ত সব কার্যক্রম থেকে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কাজিপুর ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্রে কয়েকজন পরীক্ষার্থীকে বই দেখে পরীক্ষা দিতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে কর্তৃপক্ষের নজরে আসে। এদিকে ঘটনাটি ভিডিও ধারণ…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
