Author: অধিকার ডিজিটাল ডেস্ক
অস্ট্রেলিয়ায় ২৩ বছর পর ঐতিহাসিক সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কয়েকজন পরিচালক ক্রিকেটারদের শুভেচ্ছা জানান এবং তাদের মিষ্টিমুখ করানো হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ম্যাকাই টেস্টে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তিনি বলেন, এটি একটি দলীয় খেলা এবং ব্যাটাররা আরও ভালো করতে পারলে দ্বিতীয় টেস্টের ফল ভিন্ন হতে পারত। তাঁর মতে, ওই ম্যাচে টসও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তালহা বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দারুণ আধিপত্য দেখিয়েছে এবং ঐতিহাসিক জয় পেয়েছে। তাঁর মতে, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো বিশ্বকে একটি বড়…
বিআরটিসির মহিলা বাস সার্ভিস ‘পিংক বাস’-এ নারী বাসচালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত চালকরা ভবিষ্যতে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে বিআরটিসির স্থায়ী চালক পদে অগ্রাধিকার পাবেন। চালক পদে আবেদনের জন্য বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ বা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। পাশাপাশি ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা বর্তমান লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের সব শর্ত পূরণ করতে হবে। প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত।…
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কিশোরীদের নিখোঁজ হওয়ার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত তিন মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪০ কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ কিশোরীদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। গত ২৭ আগস্ট এক দিনেই চার কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এর মধ্যে দুজনের অবস্থান শনাক্ত করতে পেরেছে পুলিশ। অপর দুজনের সন্ধানে অনুসন্ধান চলছে। সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা, মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে কারও কারও মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে। পরে পারিবারিক বাধা, অভিভাবকের শাসন কিংবা সম্পর্ক মেনে…
ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, আগুনে ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ায় জেলা শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামত কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফরিদপুরের সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছিল খোয়াড় গ্রামের আষাঢ়ের বিল। নৌকার বৈঠার ছন্দ, মাঝিদের হই-হুল্লোড় আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে বিলের দুই পাড়। নৌকা বাইচের পাশাপাশি বসে প্রাণবন্ত গ্রামীণ মেলা। এতে শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের বটতলা সংলগ্ন আষাঢ়ের বিলে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে নৌকা বাইচ দেখতে বিলের দুই পাড়ে ভিড় জমাতে থাকেন দর্শনার্থীরা। আশপাশের এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে। প্রতিযোগিতা শুরু হলে মাঝিদের ছন্দময় বৈঠার…
টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় অবস্থিত ঐতিহাসিক ধনবাড়ী নওয়াব শাহী জামে মসজিদ। স্থাপত্যের সৌন্দর্য, ধর্মীয় গাম্ভীর্য ও ঐতিহ্যের নিদর্শন হিসেবে এ মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, বরং বহুকালের ইতিহাস ও মুসলিম ঐতিহ্যের সমন্বিত প্রতিচ্ছবি। ষোড়শ শতকে নির্মিত এ মসজিদটি যুগে যুগে সংস্কার ও সম্প্রসারণের মধ্য দিয়ে যেমন টিকে আছে, তেমনি বহন করে চলেছে পূর্বপুরুষদের কীর্তিগাথা। মোগল শাসনামলে নির্মিত অসংখ্য ধর্মীয় স্থাপনার মধ্যে ধনবাড়ীর এই মসজিদটি একটি উজ্জ্বল নিদর্শন। এ মসজিদ যেমন স্থাপত্যগত দৃষ্টিকোণ থেকে বিস্ময়কর, তেমনি ধর্মীয় ও সামাজিক জীবনে এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সেলজুক তুর্কি বংশীয় ইসপিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁর হাতে নির্মিত এই মসজিদে মিশে আছে আকবরীয় আমলের ইতিহাস। পরবর্তী…
নেপালে ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো শুটিং ইউনিট। শুটিং স্থগিত করে নিরাপদে দেশে ফিরেছেন তারা। শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান অপু বিশ্বাস। তিনি বলেন, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টা দূরের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ দুর্যোগ ঘটে। অথচ পরদিন ২৭ আগস্ট একই পথ দিয়ে তাদের কাঠমান্ডু ফেরার পরিকল্পনা ছিল। দুর্যোগের কারণে ওই সড়কটি কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নেপালে শুটিং চালিয়ে যাওয়াকে উপযুক্ত মনে করেননি…
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় শোক ও সংহতি জানিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মোমবাতি প্রজ্বালন ও এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের পাশের আমতলায় এ কর্মসূচির আয়োজন করে বাকৃবির ইন্টারন্যাশনাল ডেস্ক। এতে বিশ্ববিদ্যালয়ের নেপালি ও আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচির শুরুতে নেপালের বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়। পরে নিহতদের আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবার ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে নেপালি শিক্ষার্থীরা নিজ দেশের ভয়াবহ পরিস্থিতিতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি…
জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেন, সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা এবং ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরির চেষ্টা একই পরিকল্পনার অংশ। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি সরকার বিরোধী দলের সঙ্গে আওয়ামী লীগের চেয়ে খারাপ আচরণ করছে। তিনি এ বক্তব্যের সমালোচনা করে বলেন, জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার চেষ্টা…
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির প্রস্তুতি শুরু করেছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে ঢাকা, রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও এমআইএসটির ভর্তি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। অন্যদিকে রাজশাহী, জগন্নাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। ওই দিন আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
