Author: অধিকার ডিজিটাল ডেস্ক

বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইফুল মন্ডলকে (৪৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে নুনগোলা ইউনিয়নের আশোকোলা এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাইফুল মন্ডল আশোকোলা এলাকার মৃত আবেদ আলীর ছেলে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রোববার রাত ১১টার দিকে বাঘোপাড়া বন্দর থেকে নিজের বাড়ি ফিরছিলেন সাইফুল। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক নির্জন একটি ধানখেতে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সাইফুলের আত্মচিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করেন। পরবর্তীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে…

Read More

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগামী ৩ অক্টোবর ভারত সফর করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভারতের সঙ্গে খেলার পর বাংলাদেশ সফরে আসার এক আকস্মিক পরিকল্পনা নিয়েছে সেদেশের ফুটবল ফেডারেশন। এ উদ্দেশ্যে রোববার (২৩ আগস্ট) ব্রাজিলের পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা পৌঁছায়। তারা জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শন শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সূত্র মতে, ফিফা উইন্ডোর শেষ দিন অর্থাৎ ৬ অক্টোবর বাংলাদেশে ম্যাচ আয়োজনের বিষয়ে ব্রাজিল আগ্রহী। তবে এ প্রস্তাবকে কেন্দ্র করে বেশ জটিলতায় পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারণ সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ ইতোমধ্যেই ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ‘ফিফা আসিয়ান কাপে’ অংশ নেবে, যা ৪ অক্টোবর…

Read More

জামালপুরের বকশীগঞ্জে জমি দখল, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকীপুর বাঁশকান্দা এলাকায় জানকীপুর ও বাঁশকান্দা গ্রামবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, স্থানীয় অভিযুক্ত মিজানুর রহমান খোকন একজন চিহ্নিত জমিদস্যু, মিথ্যা মামলাবাজ ও ইয়াবা কারবারি। ভুক্তভোগী ফারুক মিয়ার দাবি, তাঁদের কেনা ২৫ শতক আবাদি জমি দীর্ঘদিন ধরে তাঁরা চাষাবাদ করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে খোকন জোরপূর্বক উক্ত জমি দখলের পাঁতারা চালাচ্ছেন। জমিতে কৃষিকাজ করতে গেলে ফারুক ও তাঁর পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে…

Read More

আগের আন্দোলনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার অভিযোগে ভারতজুড়ে ফের রাজপথে নামার হুমকি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী করণীয় ও কৌশল নির্ধারণে সোমবার (২৪ আগস্ট) দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। সিজেপি-র অভিযোগ, ভারতের নরেন্দ্র মোদি সরকার আন্দোলন স্থগিত করার সময় প্রতিশ্রুতি দিলেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নিহত নিট (NEET) পরীক্ষার্থীদের স্বজনদের ক্ষতিপূরণ দেওয়ার চুক্তি বাস্তবায়ন করেনি। এ ছাড়া গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে শুনানি হলেও সরকার মামলা প্রত্যাহারের তালিকা জমা দেয়নি বলে দাবি করে দলটি। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে,…

Read More

দীর্ঘদিনের পরিচিত লম্বা স্বর্ণালি চুল কেটে নতুন লুকে হাজির হয়েছেন নরওয়ের ফুটবল তারকা ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড। ২৩ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন চেহারার ছবি ও ভিডিও প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। হালান্ড এবার তাঁর পরিচিত লম্বা চুলের বদলে একেবারে ছোট ‘বাজ কাট’ স্টাইল বেছে নিয়েছেন। নতুন লুক প্রকাশ করে তিনি লিখেছেন, “নতুন মৌসুম, নতুন ট্রিম।” পরে আরও কয়েকটি ছবি প্রকাশ করে সংক্ষিপ্ত চুলের নতুন স্টাইল নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। চুল কাটার পুরো পরিবর্তনটি একটি ইউটিউব ভিডিওতেও তুলে ধরেছেন হালান্ড। সেখানে তিনি জানান, বিশ্বকাপের পরই চুল কাটার কথা ভেবেছিলেন। তবে ব্যস্ততার কারণে তখন তা করা হয়নি। নতুন…

Read More

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আবু আউয়াল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মো. আবু আউয়ালকে এই পদে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি যতদিন এই পদে অধিষ্ঠিত থাকবেন অথবা মো. আবু আউয়ালকে তাঁর একান্ত সচিব হিসেবে বহাল রাখার ইচ্ছা প্রকাশ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ বলবৎ থাকবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

Read More

দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার (টি-ভেট) বিস্তার ঘটাতে আরো চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৩ আগস্ট) রাজধানীর ধানমণ্ডির ড্যাফোডিল প্লাজা মিলনায়তনে আয়োজিত ‘কারিগরি শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান’ শীর্ষক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শুধুমাত্র গতানুগতিক শিক্ষার ওপর নির্ভর করে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়। দেশের বিপুল জনগণকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, বিদেশে দক্ষ প্রবাসীদের চাহিদা বেশি এবং তারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখেন। তাই দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনায় টি-ভেট খাতকে…

Read More

ফরিদপুর সদর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের অপরাধে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলায় অভিযুক্ত অপর এক আসামিকে খালাস প্রদান করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে কড়া পুলিশ পাহারায় তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। সাজাপ্তরা হলেন—ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের সুমন মোল্যা…

Read More

বিগত ১৮ বছরের দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার কারণে আজ দেশে তীব্র গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদ খাঁন বলেন, মহেশখালীর গ্যাস টার্মিনাল বিকল হওয়ার পেছনের মূল কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের নিম্নমানের কাজ ও প্রকল্পকেন্দ্রিক দুর্নীতি। ফলে কোনো উদ্যোগই টেকসই সুফল দিতে পারছে না। তবে বর্তমান সরকার অনাকাঙ্ক্ষিত এই সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে সমন্বিত উদ্যোগে স্থায়ী সমাধানের চেষ্টা চালাচ্ছে। রাজনীতি ও আসন্ন নির্বাচন নিয়ে মন্তব্য করতে…

Read More

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে ভাতিজা ও চাচাতো ভাইয়ের হামলায় তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মণ্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তাঁর ভাতিজা ও চাচাতো ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা লাঠি দিয়ে তবিবারের মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। একপর্যায়ে চাচাতো ভাই সাকিল তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত…

Read More