Author: নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের হজ কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (২ মে) সকাল ১০টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। তিনি জানান, এ সময়ের মধ্যে সব ফ্লাইট জেদ্দায় সফলভাবে অবতরণ করেছে। হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত ৭ জন হজযাত্রী স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। এছাড়া সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবাও অব্যাহত রয়েছে। সৌদি মেডিকেল টিম সরাসরি ৮ হাজার ১৫ জনকে চিকিৎসা প্রদান করেছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার…
রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২০টি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঝড়ো হাওয়ার গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার ভোর ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরসমূহের জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি…
মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় এক কোণে দাঁড়িয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়া সেই কিশোরের ভিডিও নিশ্চয়ই অনেকের চোখে পড়েছে। গায়ে সাধারণ শার্ট, হাতে এক কাপ চা—আর একটি জোকস শুনে তার সেই নির্মল হাসি মুহূর্তেই সবার মন ভালো করে দেয়। সোশ্যাল মিডিয়ায় মিম, ট্রল আর রিলসে বিশ্বজুড়ে ভাইরাল হয়ে ওঠে এই হাসি। এই হাসির পেছনের কিশোরের নাম অরুণ কুমার। মুম্বাইয়ের এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া অরুণের জীবন ছিল শুরু থেকেই সংগ্রামের। অভাবের কারণে চতুর্থ শ্রেণির পরই তাকে পড়াশোনা ছেড়ে নামতে হয় জীবনের কঠিন বাস্তবতায়। অল্প বয়সেই তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ শুরু করেন। অরুণ কাজ করতেন ‘নেহেরু’ নামের এক ট্রাক ড্রাইভারের সঙ্গে, যাকে…
আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা ১ মে নামে পরিচিত। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক ঐতিহাসিক প্রতীক হিসেবে পালিত হয়। বর্তমান বিশ্বে শ্রমিক দিবস শুধুমাত্র একটি স্মরণ দিবস নয়, বরং এটি শ্রমিকদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার দিন। প্রযুক্তির উন্নয়ন এবং শিল্পায়নের ফলে শ্রমক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যার সমাধানে সচেতনতা ও কার্যকর নীতিমালা প্রয়োজন। এই দিবসের সূচনা ১৮৮৬ সালের যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে। তখনকার সময়ে শ্রমিকদের প্রতিদিন ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। অমানবিক এই শ্রমব্যবস্থার বিরুদ্ধে শ্রমিকরা “৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিশ্রাম, ৮ ঘণ্টা নিজের জন্য” — এই স্লোগানকে…
নাটোরের বাগাতিপাড়ায় নির্মাণাধীন মিনি স্টেডিয়াম প্রকল্পের সাব-ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। শুক্রবার (০১ মে) বিকেলে উপজেলার মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্ত নেতা শুভ, যিনি নাটোর জেলা ছাত্রদলের সদস্য এবং বাগাতিপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাছিমপুর মহল্লার বাসিন্দা। জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প-২য় পর্যায় (১ম সংশোধিত)’ শীর্ষক কাজ চলমান রয়েছে। প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকার এ প্রকল্পের কাজ পেয়েছে চট্টগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সম্প্রতি নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহার এবং মাঠ ভরাটে বালুর পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ ওঠে। এ…
১ মে ২০২৬। বিশ্ব সভ্যতার চাকা সচল রাখার কারিগরদের দিন। ১৮৮৬ সালের শিকাগো শহরের হে মার্কেটের সেই রক্তাক্ত স্মৃতি আজ ১৪০ বছর পূর্ণ করছে। দেড় শতাব্দী আগের সেই সংগ্রাম আজও বিশ্বের আনাচে-কানাচে নতুন রূপে প্রাসঙ্গিক। ২০২৬ সালের এই কৃত্রিম বুদ্ধিমত্তা আর অটোমেশনের জয়জয়কারের যুগে দাঁড়িয়ে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে-প্রযুক্তির এই প্রবল স্রোতে শ্রমিকের পেশি শক্তি ও মানবিক মর্যাদার স্থান কোথায়? রাজধানী ঢাকার রাজপথ আজ লাল পতাকায় ঘেরা; পল্টন, প্রেসক্লাব আর মতিঝিল এলাকা মিছিলে মুখরিত। কিন্তু উৎসবের এই আমেজের আড়ালে আমাদের কি সেই আদি প্রশ্নটি তাড়া করে ফেরে না-শ্রমিক কি তার শ্রমের সঠিক মূল্য পাচ্ছে? এ বছর মে দিবসের মূল…
ফরিদপুর সদর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর কলাবাগান থেকে কবিতা আক্তার (৭) নামের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে গেরদা ইউনিয়নের বাখুন্ডা রেলস্টেশন-সংলগ্ন একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কবিতা আক্তার বাখুন্ডা আদর্শ গ্রামের বাসিন্দা বাকা বিশ্বাসের মেয়ে। পাঁচ বোনের মধ্যে সে ছিল সবার ছোট এবং স্থানীয় বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির ছাত্রী। গত ২৪ এপ্রিল সন্ধ্যায় সে নিখোঁজ হয়। পরদিন তার মা তাহমিনা বেগম ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কলাবাগানে পড়ে থাকা একটি গাছ সরাতে গিয়ে দুজন শ্রমিক দুর্গন্ধ পেয়ে খোঁজ করতে…
তামিলনাড়ু বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর এখন সবার নজর বুথফেরত জরিপের দিকে। আর এসব জরিপে সবচেয়ে আলোচিত নাম দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই তিনি উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা তৈরি করেছেন বলে বিভিন্ন জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগাম নিয়ে নির্বাচনে অংশ নেন বিজয়। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। নির্বাচনের আগে বিজয়ের জনসভায় বিপুল জনসমাগম রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করে, যার প্রতিফলন দেখা যাচ্ছে বুথফেরত জরিপে। বিভিন্ন সংস্থার জরিপ অনুযায়ী, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিজয়ের দল ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে। এই পূর্বাভাস বাস্তবায়িত হলে তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের…
নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীপরিষদ কমিটি। এ ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা। বৃহস্পতিবার সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মন্ত্রীপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে বিতরণের লক্ষ্যে ৫০ কেজি বস্তায় মসুর ডাল কেনার জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। তিনটি লটে (প্রতিটি ৩ হাজার…
শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও হতাশ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচেই হেরে সিরিজ হাতছাড়া করেছে স্বাগতিকরা। ফলে শেষ ম্যাচটি এখন তাদের জন্য শুধুই হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেটে অনুষ্ঠিত ম্যাচে ২১ রানের ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন হার্শিতা সামারাবিক্রামা। এছাড়া অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৭ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি। ১৫৫ রানের লক্ষ্য…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
